মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ভোটের জন্য প্রস্তুত ২৮ হাজার ৮৭৮ ইভিএম সেট

Reporter Name / ১২ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক ॥

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম বলেছেন, ঢাকার দুই সিটি নির্বাচনের জন্য ২৮ হাজার ৮৭৮টি ইভিএম সেট প্রস্তুত রাখা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ইতোমধ্যে কেন্দ্রে পাঠানো হয়েছে। ইভিএমের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য ভোট হবে বলে আমরা আশাবাদী।

শুক্রবার বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে এনআইডির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম

সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের শতভাগ প্রস্তুতি শেষ। আমরা একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। ইতোমধ্যে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে ১৪ হাজার ৪৩৬টি ভোটকক্ষ পরিচালনার জন্য আমরা প্রশিক্ষণ শেষ করেছি। পরীক্ষামূলক বা মক ভোটিংয়ের জন্য ইতোমধ্যে ৩৫ হাজার ইভিএম ব্যবহার করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৪৫ হাজার ৭৭০ জন প্রিজাইডিং পোলিং এজেন্টকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।’

‘প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্য থাকবে। এ ছাড়া প্রত্যেক কেন্দ্রে দুজন করে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিমান বাহিনীর মোট ৫ হাজার ১৫ জন সদস্য মোতায়েন থাকবে। তারা টেকনিক্যাল কাজ দেখবেন। তারা আইনশৃঙ্খলার কোনো কাজে অংশ নেবেন না। সেনা ছাউনি থেকে তারা সরাসরি ভোট কেন্দ্রে যাবেন। আবার সেখান থেকে তারা সরাসরি সেনা ছাউনিতে ফিরে যাবেন।’

শুক্রবার ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ইভিএম সেট

তিনি বলেন, আজ রাত ১১টা পর্যন্ত ১০৫ নম্বরে এসএমএস করে যেকোনো ভোটার জানতে পারবেন তিনি কোন কেন্দ্রের ভোটার।

‘নির্বাচনে প্রিজাইডিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসার কোনো ভোট দিতে পারবেন না। তারা ভোট পরিচালনা করবেন। তবে বিভিন্ন কারণে কারও ফিঙ্গারপ্রিন্ট না মিললে তারা ১ শতাংশ পর্যন্ত ভোট দিতে সহায়তা করতে পারবেন। এর চেয়ে বেশি প্রয়োজন হলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে।’

তিনি বলেন, কেউ অবৈধভাবে ভোট বা ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলে তাকে শনাক্ত করে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ইভিএম সেট

সব পোলিং এজেন্টের উপস্থিতিতে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফলের প্রিন্ট কপি প্রত্যেক প্রার্থীর এজেন্টের কাছে দেয়া হবে। প্রত্যেক কেন্দ্র থেকেই ফলাফল ঘোষণা করা হবে। পরে কেন্দ্র থেকে সেই ফলাফল রিটানিং কর্মকর্তার কাছে পাঠানো হবে।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি ভোট শেষ হওয়ার ৩০ (সাড়ে ৪টা) মিনিটের মধ্যেই ফলাফল কেন্দ্র থেকে প্রকাশ করা হবে। কেন্দ্র থেকে ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে যদি ফলাফল প্রকাশ করতে দেরি হয়, তাহলে আমাদের করার কিছু নেই। এটা ইভিএমের দোষ না।’

একজনের ভোট দিতে ৪০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ১ মিনিট লাগার কথা জানিয়ে এবার নির্বাচনে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category