মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

জার্মানিতে দুটি সিসা বারে গুলিবর্ষণ, নিহত ৮

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

সারাদেশ ডেস্ক ॥

জার্মানির পশ্চিমাঞ্চলীয় হানাউ শহরের দু’টি সিসা বারে বন্দুকধারীর হামলায় অন্তত আটজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।পরে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে স্থানীয় পুলিশ প্রশাসন এক টুইটে জানায়, সন্দেহভাজন হামলাকারীর বাড়িতে তার মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় আর কেউ জড়িত নয় বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ফ্রাঙ্কফুর্ট থেকে ২৫ কিলোমিটার দূরবর্তী শহরটিতে প্রথম হামলা হয় সিটি সেন্টার সিসা বারে। সেখানে অন্তত তিনজনকে হত্যার পর হামলাকারী গাড়ি চালিয়ে পার্শ্ববর্তী অ্যারেনা বারে যান ও ফের নির্বিচারে গুলিবর্ষণ করেন। সেখানে মারা যান আরও পাঁচজন।

এ ঘটনার পরপরই বিপুল সংখ্যক পুলিশ হত্যাকারীর সন্ধানে নামে। পরে ভোরের দিকে তার মরদেহ খুঁজে পাওয়া যায়। হামলার কারণ ও উদ্দেশ্য এখনও জানা যায়নি।

গত কয়েক বছর ধরে জার্মানিতে বন্দুকধারী হামলার ঘটনা বেশ বেড়ে গেছে। মাত্র চারদিন আগেই দেশটির রাজধানী বার্লিনে গুলিতে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। ওই দিন শহরের টেম্পোড্রম কনসার্ট সেন্টারের পাশে গুলি করে হত্যা করা হয় তাকে। একই শহরে ২০১৬ সালে গুলিবর্ষণে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১২ জন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category