মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সৌদি দূতাবাসে অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

রিয়াদ থেকে, মোহাম্মদ বশির খন্দকার॥

গতকাল শুক্রবার রিয়াদে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাবগাম্ভীর্যের মধ্য উদযাপিত হয়। সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন মান্যবর রাষ্ট্রদূত জনাব গোলাম মসীহ সাহেব। তারপর শহীদ মিনারে প্রথমে দূতাবাসের পক্ষ থেকে পুষ্প অর্পণ করেন। এরপর আওয়ামী পরিবার সহ রিয়াদ কমিউনিটির বিভিন্ন সংগঠন একে একে পুষ্প অর্পণের মধ্য দিয়ে ভাষা সৈনিক ও ভাষা শহীদের বিনম্র শ্রদ্ধা জানানো হয় ।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন রিয়াদ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ আবুল হাসান, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম প্রথম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন ভিসা ও পাসপোর্ট সচিব কাজী নজরুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর মোহাম্মদ বেলাল হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিয়াদ দূতাবাসের কাউন্সিলর হুমায়ুন কবির ও কুরআন তেলাওয়াত ও সকল ভাষা শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন সাদেক হোসেন।

মান্যবর রাষ্ট্রদূত জনাব গোলাম মসীহ সাহেব তিনি তার বক্তব্যে বলেন আমাদের দূতাবাসের গেট সাধারণ মানুষের জন্যে কখনো বন্ধ থাকেনা। আমি চলে গেলেও যেনো দূতাবাসের গেট বন্ধ না হয় এবং সাধারণ মানুষের জন্য এই দূতাবাসের দরজা সারাক্ষণ উন্মুক্ত থাকবে সেই চেষ্টা করে যাবো। ডক্টর রেজাউল করিমের বক্তব্যে বেশ কিছু সমস্যা তুলে ধরেন, মান্যবর রাষ্ট্রদূত তাঁর উত্তরে বলেন দূতাবাসের এই ধরনের সমস্যা আমার কাছে এবং আগমনীতে যে রাষ্ট্রদূত আসবে তার কাছে তুলে ধরবেন। যাতে এই ধরনের দুর্নীতি ও দুর্ব্যবহারের সমাধান করা যায়। তিনি আরও বলেন জয় বাংলা শ্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই শ্লোগান সবার বুকে লালন করা উচিৎ। জয় বাংলা শ্লোগানকে জাতীয় শ্লোগান হিসাবে আমার বুকে লালন করি। অন্য কোনো রাষ্ট্রদূতের পেইজে জয় বাংলা শ্লোগান আছে কিনা তা আমার জানা নেই। আমিই প্রথম আমার পেইজে জয় বাংলা শ্লোগান লিখি। আজকে মঞ্চকে বঙ্গবন্ধু মঞ্চ হিসাবে ঘোষণা করছি।

তিনি আরও বলেন আগামী ২৩ ফেব্রুয়ারী থেকে তিনটি টোল ফ্রি নাম্বার চালু করা হবে। এই নাম্বার গুলো হলো দূতাবাসের ডিপ্লোমেটিক উইং ৮০০ – ১০০ – ১২৮ লেবার উইং ১২৫ এই নাম্বার গুলোতে বিনা খরচে যোগাযোগ করতে পারবে। এটাই মান্যবর রাষ্ট্রদূতের কল্যানের মুল সংযোগ। তিনি আওয়ামী পরিবার ও কমিউনিটির সবাইকে এই ছুটির দিনে কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন যুব লীগ সভাপতি সংগ্রামী নেতা এম এ জলিল রাজা, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এ এম জিয়াউদ্দিন সভাপতি মহানগর কমিটি, ডক্টর রেজাউল করিম সভাপতি ফ্রেন্ডস অব বাংলাদেশ, আব্দুল রহমান সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন সহ সভাপতি, আলমগীর হোসেন সভাপতি প্রজন্মলীগ, জাহাঙ্গীর আলম হৃদয় পরিচালক বাংলাদেশ থিয়েটার, মোহাম্মদ আবুল বশির সভাপতি প্রবাসী সাংবাদিক ফোরাম, আসাদুজ্জামান ইলিয়াস সহ সভাপতি যুবলীগ , আফজাল হোসেন অধ্যক্ষ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে, ইয়াকুব আলম সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাধারণ সম্পাদক ফ্রেন্ডস অব বাংলাদেশ, রফিকুল ইসলাম ভূইয়া সভাপতি, সানজিদা বেগম অধ্যাপক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, ইঞ্জিনিয়ার কাওসার, অন্যান্য আরও অনেকে।

অনুষ্ঠানে কবিতা আবৃতি করেন সাহিত্য বিশারদ শাহজাহান চঞ্চল সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন রিয়াদ চেপ্টার , নিজের লিখা কবিতা পাঠ করেন কবি সাংবাদিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ বশির খন্দকার সহ সভাপতি বঙ্গবন্ধু পরিষদ, কবিতাটির শিরোনাম একুশ আমার অহংকার, অন্যান্য অনেকে কবিতা আবৃতি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস সচিব ফখরুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি তাইজুল ইসলাম, এনামুল কবির বিশ্বাস জেনারেল সেক্রেটারী বঙ্গবন্ধু পরিষদ, আব্দুলআজিজ সাংগঠনিক সম্পাদক যুবলীগ এবং রিয়াদ কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিগন। এ ছাড়াও আওয়ামী লীগের ৭ সংগঠন সহ রিয়াদে বসবাসকারী বাংলাদেশীরা ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category