মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

এক কৃষক হত্যা মামলায় ৭ জনের ফাঁসি

Reporter Name / ১১ Time View
Update : বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

ডেস্ক নিউজ-  হবিগঞ্জের নবীগঞ্জে এক কৃষক হত্যা মামলায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামিরা সবাই পলাতক ছিল। দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মর্তুজ মিয়া, ফয়ছল মিয়া, ফজলু মিয়া, ময়নুল মিয়া, শিফা বেগম, সুন্দর মিয়া ও বশির মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের কৃষক মো. আবুল মিয়ার সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মর্তুজ মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৮ সালের ২২ জুন সকাল সাড়ে ১১টায় হাওরে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবুল মিয়ার উপর পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় নিহতের ছোট ভাই ছাদিক মিয়া বাদি হয়ে ওই দিনই থানায় ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চম্পা বেগমকে বাদ দিয়ে উল্লেখিত ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষির মধ্যে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার উল্লেখিত রায় দেন।
মামলার বাদি ছাদিক মিয়া জানান, রায়ে তিনি সন্তুষ্ট। সবার ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক। তিনিও রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category