বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ

Reporter Name / ২৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

নিজস্ব সংবাদদাতা॥

রাজধানীর দক্ষিনখান উত্তরখান এর বিভিন্ন এলাকা জুড়ে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস এর অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে শেখ সাগর এর বিরুদ্ধ। এ অঞ্চলে শেখ সাগর যেন একজন অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার মাস্টার। সাগর নিজেকে তিতাসের একজন ঠিকাদার দাবি করলেও কাগজে কলমে তার কোন সত্যতা নেই বলে দাবি এলাকাবাসীর। তবে টাকা পেলেই অবৈধ গ্যাস সংযোগ দিতে কাউকেই তোয়াক্কা করেন না এই শেখ সাগর। অবৈধ গ্যাস সংযোগ দিয়ে সে গ্রাহকদের কাছ থেকে মাসে লক্ষ্য লক্ষ্য টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও জানাযায়।এতে করে সরকারের অনেক অর্থ লোপাট যাচ্ছে। ক্ষতির সম্মুখীন হচ্ছেন রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান।

অনুসন্ধানে জানা গেছে, উত্তরখান ও দক্ষিনখান থানাধীন বিভিন্ন এলাকার বাসা বাড়িতে মোটা অংকের অর্থের বিনিময়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছেন শেখ সাগর।এতে কোন প্রকার বেগ পোহাতে হয়নি অবৈধ সংযোগ নেওয়া গ্রাহকদেরও। তারা প্রতি মাসে সাগরকে গ্যাস বিল বাবাদ মোটা অংকের মাসোয়ারা দিয়ে থাকেন। মাসোয়ারা দিতে দেরি হলে লাইন বিচ্ছিন্ন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।মাজার পাড়া,মোল্লাবাড়ী, ফজির বাতান, দক্ষিনখান রোড,শ্যামলবাগ সহ আশেপাশের আরো কয়েকটি এলাকায় র‍য়েছে সাগরের দেওয়া এসব অবৈধ লাইন।

স্থানীয়রা জানান, বৈধভাবে গ্যাস সংযোগ পেতে বছরের পর বছর ঘুরতে হয়েছে ঠিকাদার ও তিতাস কর্তৃপক্ষের পিছনে। বর্তমানে আবাসিক সংযোগ বন্ধ থাকলেও টাকা দিলেই মিলে অবৈধ সংযোগ। তাদের অভিযোগ, তিতাসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজসে সাগর এসব অবৈধ সংযোগ দিয়েছেন।

এই বিষয়ে কয়েকটি অনলাইনে নিউজের পূর্বে একজন প্রতিবেদক ফোন করে জানতে সাগরের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদককে হুমকি দিয়ে বলেন, আমার ঠিকাদারি লাইসেন্স আছে কিনা সেটা জানার আপনি কে? আর আপনি সাংবাদিক হন আর যেই হন এসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করলে আপনাকে মেরে হাড়গোড় ভেঙ্গে দিবো বলেও হুমকি প্রদর্শন করে থাকেন।

চলবে……

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category