মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

রাজশাহীতে প্রায় ৩৩টি উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮

ডেক্স নিউজ – বৃহস্পতিবার বিকেলে রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং রাজশাহী মহানগর পুলিশের নতুন ৮টি থানাসহ ১২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন । এখানে মাদ্রাসা ময়দান থেকে ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর উদ্ভোধন করা প্রকল্প – ‘তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজ (আইসিটি) সমূহের উন্নয়ন’র্শীষক প্রকল্পের আওতায় বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, বোয়ালিয়া, রাজশাহীর ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ; শহীদ এ এইচ এম কামারুজ্জামান ডিগ্রি কলেজ, বোয়ালিয়া, রাজশাহীর ৫-তলা একাডেমিক ভবন নির্মাণ; দামকুড়া হাট কলেজ, পবা, রাজস্ব খাতের আওতায় সরকারি প্রতিষ্ঠান সমূহে মেরামত ও সংস্কার কাজ শীর্ষক প্রকল্পের আওতায় রাজশাহী সরকারি মহিলা কলেজ এর ৬-তলা ভিতবিশিষ্ট ছাত্রীনিবাস নির্মাণ (২৫০ শয্যা বিশিষ্ট); ‘বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, রাজশাহী জোন’শীর্ষক প্রকল্পের আওতায় কাশিয়াডাঙ্গা ৩৩/১১ কেভি উপকেন্দ্র নির্মাণ কাজ, কাশিয়াডাঙ্গা, রাজশাহী। মেহেরচন্ডী ৩৩/১১ কেভি, উপকেন্দ্র নির্মাণ কাজ, মেহেরচন্ডী, রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৩২৪.৫০ মিটার ফ্লাইওভার নির্মাণ ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী, স্থাপন’শীর্ষক প্রকল্পের নির্মাণ কাজ। রাজশাহী জেলার চারঘাট উপজেলাধীন কৃষ্ণপুর হতে জাহাঙ্গীরাবাদ সড়কে ২৩০ মি. চেইনেজে বড়াল নদীর উপর ৯৬ মিটার পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণ। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলাধীন বড়গাছি ও রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস এবং চারঘাট উপজেলাধীন চারঘাট ও নন্দনগাছি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন নির্মাণ। রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলাধীন মাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ এবং বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্প। অতপর তিনি স্থানীয় জনসভায় ভাষণ দেন ।

প্রধানমন্ত্রী , আগামীতে তাঁর সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন । তিনি অতীতের সরকার বিশেষ করে বিএনপি’র দুঃশাসন যেন আর ফিরে না আসে তার জন্য তিনি আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করতে বলেন ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category