মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সিঙ্গাপুরের রাষ্ট্রপতির ফোনের জবাবে রাষ্ট্রপতি আবদুল হামিদ

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

ডেক্স নিউজ – বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ চোখের চিকিত্‌সার জন্যে সিঙ্গাপুরে গেছেন । সেখানে  শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব দেশটিতে সফররত আবদুল হামিদকে ফোন করেন । তখন রাষ্ট্রপতি এ সহযোগিতা চান ।  মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে সিঙ্গাপুরের কার্যকর সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ‘সিঙ্গাপুরের প্রেসিডেন্ট টেলিফোনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আলাপকালে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আবদুল হামিদকে অভিনন্দন জানান। এসময় তিনি রাষ্ট্রপতির চিকিৎসার খোঁজ খবর নেন।’

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয়দিনের সফরে বৃহস্পতিবার সিঙ্গাপুরে পৌঁছান রাষ্ট্রপতি। দেশটির মেরিনা ম্যান্ডারিন হোটেলে অবস্থান করছেন আবদুল হামিদ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘সিঙ্গাপুরের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ গুরুত্ব দেয়।

আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সিঙ্গাপুর সফরের উল্লেখ করে তিনি বলেন, তার এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

রাষ্ট্রপতি সিঙ্গাপুরের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় হালিমা ইয়াকুবকে অভিনন্দন জানান এবং আশা করেন, বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে ।

-বা,স,সংস্থা

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category