মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সম্প্রচারে আসছে প্রায়ত নগরপিতার নাগরিক টিভি

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

ডেক্স নিউজ – সন্ধ্যা ৭টায় সরাসরি বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্র থেকে সম্প্রচার করে শুরু হবে নাগরিক টিভি’র যাত্রা । উদ্বোধনী অনুষ্ঠানের শিরোনাম থাকবে ‘স্বপ্ন সীমাহীন’  । যদিও আনিসুল হক মূত্যুর আগেই চলতি বছরের ৬-ই ফেব্রুয়ারী থেকে চ্যানেলটি পরীক্ষামূলক ভাবে সম্প্রচার করে আসছে । নাগরিক টিভিটিতে গতানুগতিক প্রোগ্রামের সম্প্রচার হলেও কিছু ভিন্নমাত্রা থাকবে বলে জানা যায় মালিক পক্ষ ।

এই চ্যানেলটিতে পর্যায়ক্রমে থাকবে নাটক, সরাসরি গানের অনুষ্ঠান ‘নাগরিক ক্যাফে’, দুই বাংলার অভিনেত্রীদের অংশগ্রহণে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘বাজলো ঝুমুর তারার নূপুর’, কার্টুন সিরিয়াল ‘সুপারম্যান’, স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘দেহঘড়ি’, ঝটপট রান্নার কলাকৌশল এবং বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের আড্ডার অনুষ্ঠান ‘মারিয়ার রান্নাঘর’, ভ্রমণবিষয়ক গেইম শো ‘সোলেমান হাজারি’, অনিমেষ আইচ নির্মিত ‘জোছনাময়ী’, ফেরদৌস হাসান পরিচালিত ‘একপা দুপা’ সহ আরো নানান অনুষ্ঠান।
উদ্বোধনী আয়োজনের পর পরই পর্দায় থাকবে চারটি নাগরিক ধারাবাহিক। এগুলো হচ্ছে শ্বশুর আলয় মধুর আলয়,  লিপস্টিক,  ক্যান্ডি ক্রাশন এবং আমি তুমি সে ।
ঢাকা উত্তর সিটিকর্পোরেশনের মরহুম মেয়র আনিসুল হকের সহধর্মিণী, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকও শুরু থেকেই প্রতিষ্ঠানটির পরিকল্পনা নিয়ে কাজ করছেন । প্রধান পরিচালন কর্মকর্তা  ডা. আব্দুন নূর তুষার এবং তাদের নেতৃত্বে বাণিজ্যিক সম্প্রচারের যাবতীয় কার্যক্রম চূড়ান্ত করে নাগরিক টিভি।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category