মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

অস্বাভাবিক ট্রাম্প এবার বহিস্কার করলেন পররাষ্ট্রমন্ত্রী টিলারসনকে

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

ডেক্স নিউজ –  পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এ পদের জন্য ট্রাম্প গুপ্তচর সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পিও এর নাম ঘোষণা করেছেন তিনি ।

টুইটবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘এতদিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালনের জন্য টিলারসনকে ধন্যবাদ । আশা করছি, নতুন জনও খুব ভালো কাজ করবে । অতঃপর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রথম নারী পরিচালক হিসেবে গিনা হ্যাসপেলের নাম সুপারিশ করেছেন ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প বলেন, সিআইএ পরিচালক মাইক পম্পিওকে নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে আমি গর্বিত ।

তিনি ওয়েস্ট পয়েন্টে প্রথমস্থান নিয়ে স্নাতক শেষ করেছেন । সেনাবাহিনীতে দায়িত্বপালন করেছেন । হার্ভাড থেকে আইনে স্নাতক করেছেন । তিনি বারবার নিজেকে প্রমাণ করেছেন ।

ট্রাম্প আরো বলেন , ‘সিআইএ’র উপ-পরিচালক গিনা হ্যাসপেল পম্পিওর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। ফলে তিনিই হচ্ছেন সিআইএর প্রথম নারী পরিচালক। এটা একটা মাইলফলক। মাইক ও গিনা এক বছরের বেশি সময় ধরে একসঙ্গে কাজ করছেন। তাদের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে।’

উল্লেখ্য, এর মাত্র এক বছর আগে এক্সনমোবিল এর প্রধান নির্বাহী টিলারসন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category