মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চলে গেলেন বর্তমান সময়ের সেরা বিজ্ঞানী স্টিফেন হকিং

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ১৪ মার্চ, ২০১৮

ডেক্স নিউজ – ৭৬ বছর বয়সে মারা গেছেন বর্তমান সময়ের শ্রেষ্ঠ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং ।  বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন ক্যামব্রিজের তাঁর নিজ বাসভবনে । তাঁর পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে ।

বিবিসি উল্লেখ করে , হকিং এর তিন সন্তান লুসি, রবার্ট এবং টিম বলেন, ‘আমরা দু:খের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা আজ মারা গেছেন। তিনি একজন বড় বিজ্ঞানীই ছিলেন না তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ, যাঁর কাজ বহু বছর বেঁচে থাকবে’।
হকিং মূলত মহাবিশ্বের সৃষ্টি রহস্যের তাত্ত্বিক ব্যাখায় কৃষ্ণবিবর ও বিকিরণতত্ত্বের ব্যাখা দিয়েছেন । তিনি বর্তমান বিশ্বের সর্বাধিক জনপ্রিয় বিজ্ঞানী

শারীরিক অক্ষমতা তার কর্মে বাধা হয়ে থাকেনি । ১৯৪২ সালের ৮ জানুয়ারি তাঁর জন্ম । তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। ২১ বছর বয়স থেকেই তিনি দুরারোগ্য মোটর নিউরন রোগে ভুগছিলেন ।তিনি মহাবিশ্ব সৃষ্টির রহস্য ‘বিগ ব্যাং থিউরি’র প্রবক্তা । আইনস্টাইনের পর হকিংকে বিখ্যাত পদার্থবিদ হিসেবে গণ্য করা হয়। তার কর্মময় জীবনে প্রিন্স অব অস্ট্রিয়ান্স পুরস্কার, জুলিয়াস এডগার লিলিয়েনফেল্ড পুরস্কার, উলফ পুরস্কার, কোপলি পদক, এডিংটন পদক, হিউ পদক, আলবার্ট আইনস্টাইন পদকসহ বহু ডিগ্রি লাভ করেছিলেন তিনি।

মূলত তিনি  ‘অ্যা ব্রিফ হিস্ট্রি অব টাইম’ বইয়ের কারণে তিনি ১৯৮৮ সালে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন । বইটিতে তিনি মহাবিশ্বের সৃষ্টি রহস্য নিয়ে তত্ত্ব দেন । আন্তর্জাতিকভাবে বেস্ট সেলার হিসেবে বইটির কয়েক কোটি কপি বিক্রি হয় । মহাবিশ্ব নিয়ে প্রকাশিত তাঁর সর্বশেষ বই ‘দ্য গ্র্যান্ড ডিজাইন’।

বিখ্যাত এই বিজ্ঞানীর মূত্যুতে সাড়া বিশ্বের ন্যয় সামাজিক মাধ্যমেও শোকের ছায়া নেমে এসেছে ।

 

 

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category