মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

মুখোমুখি দুই পরাশক্তি ; রাশিয়া-আমেরিকা

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৬ মার্চ, ২০১৮

ডেক্স নিউজ – হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে – ওয়াশিংটন ও নিউইয়র্ক থেকে ৬০ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । আর এই ঘটনার মূল কারণ , সাবেক রুশ এজেন্টকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টার অভিযোগে । কূটনীতিকদের বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে অবস্থিত রুশ কনস্যুলেট বন্ধেরও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ।

অন্যদিকে জার্মানিও ঘোষণা করেছে যে তারা ৪ জন রুশ কূটনীতিকে বহিষ্কার করছে। তিন সপ্তাহ আগে ব্রিটেনে একজন সাবেক রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়ের ওপর মারাত্মক বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট গ্যাস দিয়ে যে আক্রমণ হয়, তার প্রতিক্রিয়াতেই পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে সমন্বিতভাবে এসব ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ধারনা করা হচ্ছে।

বহিষ্কৃত ৬০ জন কূটনীতিকের মধ্যে ৪৮ জন রাশিয়া দূতাবাস এবং বাকি ১২ জন নিউ ইয়র্কে জাতিসংঘে কর্মরত আছেন। তাদের সাতদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ৪ মার্চ রাশিয়া সামরিক বাহিনীর ব্যবহৃত বিষাক্ত গ্যাস ব্যবহার করে এক ব্রিটিশ নাগরিক ও তার মেয়েকে হত্যার চেষ্টা করেছে। আমাদের মিত্রদেশ যুক্তরাজ্যে এই হামলা অসংখ্য নিরপরাধ মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছে এবং হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন ।

বৃটেনের অভিযোগের জবাবে , এতে জড়িত থাকার অভিযোগটি তারা শুরুতেই নাকচ করে দেয় রাশিয়া । আর এর প্রতিক্রিয়ার ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র। পাল্টাপাল্টি রাশিয়াও সেদেশে থাকা ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করে ।

তথ্য – বিবিসি

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category