মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ভিকারুন নিসা নূন স্কুলের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত , পরীক্ষা চলবে –

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮

ডেক্স নিউজ – ভিকারুন নিসা নূন স্কুলের আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকালে শিক্ষক এবং গভর্নিং বডির সদস্যদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় । তারা বলেন তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছে। পাশাপাশি শুক্রবার থেকে তারা পরীক্ষায় অংশ নেবে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী জানায়, আমাদের দাবি প্রায় সবগুলো মেনে নেওয়া হয়েছে। তবে আমাদের ছয় দফার মধ্যে ১ ও ৫ দফা তদন্তের বিষয় স্কুল কর্তৃপক্ষের হাতে নেই। এগুলো মন্ত্রণালয় ও সরকারের ব্যাপার, তদন্তের ব্যাপার। তবে ২, ৩, ৪ ও ৬ দফা স্কুল কর্তৃপক্ষ মেনে নিয়েছে। এজন্য সময় দিতে হবে ।
তারা আরো জানায়, আমরা আন্দোলন স্থগিত করেছি। শুক্রবার থেকে আমরা পরীক্ষায় অংশ নেব। আন্দোলনকারী এই শিক্ষার্থী আরও জানায়, ‘আমাদের কোনও নির্দোষ শিক্ষক ও শিক্ষার্থী যাতে এই ঘটনায় হেনস্থা না হয় আমরা সেটা চাই। ঘটনার একটি সুষ্ঠু তদন্ত চাই। দোষীরা যাতে বিচারের মুখোমুখি হয়।

অপরদিকে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহননের ঘটনায় অরিত্রীর মা-বাবার কাছে পরিচালনা কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন গভর্নিং বডির সভাপতি গোলাম আশরাফ তালুকদার। শিক্ষার্থীদের টানা আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অরিত্রীর ঘটনার জন্য আমরা মর্মাহত। গভর্নিং বডির পক্ষ থেকে এ ঘটনায় জন্য অরিত্রীর বাবা-মায়ের কাছে ক্ষমা চাই।। প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থে আমার পদত্যাগের প্রয়োজন হলে আমি পদত্যাগ করব। এমন ঘোষনার পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন স্থগিত করেছে বলে জানায় ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category