মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

বিচারপতির স্ত্রীর নিকট থেকে ঘুষ নেওয়ায় পুলিশকে দণ্ড

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

নিজেস্ব প্রতিনিধী – হাইকোর্টের একজন বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবির অভিযোগে করা মামলায় পুলিশের এ,এস,আই সাদিকুল ইসলামকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মূলত পাসপোর্টের ভেরিফিকেশনের সময় এই ঘুষ নেওয়া হয় বলে অভিযোগে জানা যায় ।

২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন ।

সাজাপ্রাপ্ত আসামি সাদিকুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার সূত্র জানা যায়, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তার বাসায় যান এই এ,এ্‌স,আই সাদিকুল ইসলাম। বিচারপতির স্ত্রীর কাছে তিনি নিজের নাম আবদুস সালাম এবং পুলিশের এসআই বলে পরিচয় দেন। বিচারপতির স্ত্রীর কাছে দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দুই হাজার টাকাও দাবি করেন এএসআই সাদিকুল ইসলাম। বিচারপতির স্ত্রী যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা দিলে তিনি আরো দুই হাজার টাকা দাবি করে কথা কাটাকাটি করেন।

বৃহস্পতিবার আসামি সাদিকুল ইসলামকে সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। চাঞ্চল্যকর মহামান্য আদালতের এই আদেশের পর আদালত পাড়া সরব হয়ে উঠে এবং উপস্থিতদের মধ্যে নানান প্রতিক্রিয়া শুরু হয় ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category