মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমান উড্ডয়নের পড় চাকা খুলে যায়

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭

ডেস্ক নিউজ- উড্ডয়নের পরপরই বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানের চাকা খুলে পড়ার ঘটনা ঘটেছে। আজ সকাল ৯টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

তবে চাকা খুলে পড়লেও পরে অবশ্য ওই বিমানটি নিরাপদে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সকালের বাংলাদেশ এয়ারলাইনসের বিমানের ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। ফিরতি ফ্লাইটে যাত্রী নিয়ে বিমানটি ঢাকার উদ্দেশে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এর পেছনের একটি চাকা খুলে রানওয়ের বাইরে ডোবায় পড়ে যায়।   এ ব্যাপারে সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ জানান, তেমন কিছু ঘটেনি।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ জানান, বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে এবং সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category