বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

স্কুলের শিক্ষিকা শাবনুর

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
নতুন ছবিতে শাবনূরকে দেখা যাবে গানের স্কুলের শিক্ষিকার চরিত্রে

শাবনূর শিগগিরই অভিনয়ে ফিরছেন এ খবর সবার জানা। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এত প্রেম এত মায়া’ ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করবেন তিনি। এই সিনেমাতে শাবনূরকে দেখা যাবে গানের স্কুলের শিক্ষিকার চরিত্রে।
নির্মাতা মানিক বলেন, ‘একটি গানের স্কুলের শিক্ষিকার চরিত্রে শাবনূর অভিনয় করবেন। তিনি শিশুদের গান শেখাবেন। এর আগে, তিনি বহুমাত্রিক চরিত্রে অভিনয় করলেও এবারের বিষয়টি একেবারেই নতুন। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তবে ছবির গল্প সামাজিক। আশা করছি, ছবিটি দর্শক পছন্দ করবেন।’
তিনি আরো জানিয়েছেন, শাবনূরের ইচ্ছায় নভেম্বরে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
মানিক বলেন, ‘গত বছরে এই ছবির শুটিং আমরা শুরু করেছিলাম। ছবির প্রথম ভাগের শুটিং শেষ করেছি। তখন শাবনূর ছাড়া ছবির অন্য শিল্পীরা শুটিংয়ে অংশ নিয়েছিলেন। কারণ শাবনূর আগে থেকেই আমাকে বলছিলেন তিনি শীতকালে শুটিং করবেন। এ জন্য আমরা শীত আসার অপেক্ষা করেছিলাম। আশা করছি, আগামী মাসের শেষ সপ্তাহে ছবির বাকি শুটিং করতে পারব।’
কিছুদিন আগে সিনেমাটির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন শাবনূর। এর মাধ্যমে প্রথমবার প্লেব্যাক করলেন তিনি।
‘এত প্রেম এত মায়া’তে শাবনূর-ফেরদৌস ছাড়াও অভিনয় করছেন সাইমন সাদিক ও পিয়া বিপাশা।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category