মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

১৫ হাজারের নীচে যে মোবাইলগুলিই বাজারের সেরা

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

ডেস্ক নিউজ- বাজেট কম, তাই মন খারাব। আপনি বোধহয় আর ভাল ফোন পাচ্ছেন না! এসব কথা বাদ দিন, বাজারে গিয়ে দেখুন আপনার মনের মত ফোনটি তাও আবার আপনার বাজেটের মধ্যে।

শাওমি এমআই এ১: ফুল এইচডি ৫.৫ ইঞ্চি স্ক্রিন, ৫ ও ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা, ৪ জিবি র‌্যাম, ৬৪ জিবি ইন্টারনাল মেমরির মোবাইলটির ব্যাটারি ৩০৮০ এমএএচইচের। এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা।  

স্যামসাং গ্যালাক্সি জি৭ প্রাইম: তিন জিবি র‌্যাম, ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৮ ও ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, তিন হাজার তিনশো এমএএইচের ব্যাটারির এই মোবাইলের দাম ১২ হাজারের মতো।  

মোটো জি৫এস: মোটোরোলার এই মোবাইলটির রিভিউ বেশ ভাল। ৪ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ, ৫ ও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, তিন হাজার এমএএইচের ব্যাটারির ফোনটির দাম ১৩ হাজারের মতো। 

শাওমি রেডমি নোট ৪: এমআই এ১ মডেলের সঙ্গে এর বেশ মিল। এমনকী এর ব্যাটারির ক্ষমতাও অনেকটাই বেশি। দাম প্রায় ১১ হাজার টাকা।

হনর ৮: লঞ্চ হওয়ার সময় মোবাইলটির দাম ছিল ৩০ হাজার টাকা। এর পর দাম কমতে কমতে নেমে গিয়েছে প্রায় ১৫ হাজারে। ৫.২ ইঞ্চি ডিসপ্লের অসাধারণ ফিচারের এই মোবাইলের ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা যথাক্রমে ৮ ও ১২ মেগাপিক্সেলের। 

মোটো জি৫ প্লাস: দাম কমে ১৫ হাজারের মধ্যে চলে এসেছে এই মোবাইলটিও। ৫ ও ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা, ৪ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজের এই মোবাইলের এক মাত্র সমস্যা বেশি ব্যবহারে গরম হয়ে যাওয়া।  

লেনোভো জেড ২ প্লাস: ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লের এই মোবাইলে ক্যামেরার মান খুব একটা ভাল না হলেও এর দাম ১০ হাজারের নীচে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category