মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ওগাঁর আত্রাই উপজেলার বড়কালিকাপুর কালি মন্দিরের কালি মূর্তি ভাংচুর

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

ডেস্ক নিউজ- নওগাঁর আত্রাই উপজেলার বড়কালিকাপুর কালি মন্দিরের কালি মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর কালি মন্দিরে এ ঘটনাটি ঘটে।

পরদিন আজ শনিবার ভোর ৫টার দিকে এলাকাবাসী মন্দিরের মূর্তি ভাঙা দেখে থানায় খবর দেন। আত্রাই থানা পুলিশ খবর পেয়ে ওই মন্দির পরিদর্শন করে তদন্তে নেমেছে। তারা মন্দির কমিটির সদস্য ও স্থানীয়দের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে মন্দির কমিটির সভাপতি নিরাঞ্জন কুমার জানান, আমাদের হিন্দু ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী এ কালি মন্দির। এখানে সকাল সন্ধ্যা পূজা দেয়া হয়। শুক্রবার রাতে পূজা শেষে সবাই বাড়িতে চলে যায়। রাতে অন্ধকারে কে বা কারা মন্দিরে প্রবেশ করে কালিসহ তার সাথে থাকা দেবতার মাথা ভাংচুর করেছে।

এ ব্যাপারে আত্রাই থানার ওসি মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মন্দিরের মূর্তি ভাংচুরের খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায় মন্দিরের কালী মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় মন্দির কমিটির সাথে আলোচনা করার পর প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলেছে। আর দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category