মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

মায়ের পাশে জায়গা করে নিলেন আনিসুল হক

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭

ডেস্ক নিউজ- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বনানী কবরস্থানে তার মায়ের পাশে ছোট ছেলে শারাফুল হকের কবরে শায়িত হবেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে ছোট ছেলের কবরের উপর আনিসুল হককে দাফন করা হবে।

ইতোমধ্যে আনিসুল হকের মরদেহ বহনকারী ফ্লাইট বিজি-২০২ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আজ দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ফ্লাইটটির। শাহজালাল বিমানবন্দর থেকে আনিসুল হকের মরদেহ নেওয়া হবে বনানীর বাসায়। সেখানে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে।

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ বিকালে আর্মি স্টেডিয়ামে রাখা হবে। সেখানেই আসরের নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। এদিকে আনিসুল হককে শ্রদ্ধা জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে আর্মি স্টেডিয়ামে।

এর আগে শুক্রবার বাদ জুমা আনিসুল হকের প্রথম জানাজা লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। জানাজা শেষে অশ্রুসিক্ত নয়নে তারা আনিসুল হককে বিদায় জানান।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category