মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

শনিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

ডেস্ক নিউজ- সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগরে প্রতিটি থানায় শনিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার সকালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। তাই শনিবার ঢাকা মহানগরে প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে ঘিরে দিনটিকে ‘গণতন্ত্রের হত্যা দিবস’ হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে দলটি। সে লক্ষ্যে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাওয়া হলে একই স্থানে ইউনাইটেড ইসলামিক পার্টিকে সমাবেশের অনুমতি দেওয়ায় বিএনপিকে প্রত্যাখ্যানের কথা জানায় ডিএমপি।

পরে পল্টনে সমাবেশের অনুমতি চাইলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পল্টনে সমাবেশ করার সুযোগ নেই। এ ব্যাপারে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান বলেন, পল্টনে কারো সমাবেশ করার সুযোগ নেই। রাস্তার উপর সমাবেশ করা সম্ভব নয়। তাছাড়া রাস্তা সিটি করপোরেশনের, আমরা অনুমতি দিতে পারি না।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category