মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

শাহ্‌রুখ কেন দীলিপ কুমারকে পিতা মানেন

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

ডেক্স নিউজ – অভিনয় জীবনের শুরু থেকেই দিলীপ কুমার তাঁর আইডল । শাহরুখের অভিনয়েও বহু বার স্পষ্ট হয়েছে দিলীপ কুমারের অভিনয়ের ছাপ। বিশেষ করে ‘দেবদাস’করার সময় তাঁর অভিনয়ে প্রবীণ তারকার অভিনয়ের প্রভাব দেখা গিয়েছিল । দিলীপ কুমারও শাহরুখকে এতটাই ভালবাসেন যে,তাঁকে বহু দিন আগেই ছেলে পাতিয়েছিলেন তিনি । প্রবীণ অভিনেতার স্ত্রী সায়রা বানু টুইটারে ছবি পোস্ট করে সে কথা জানিয়েছিলেন ।রক্তের সম্পর্ক নেই । তবুও শাহরুখ তাঁর ‘ছেলে’ । যাঁর অভিনয় থেকে অনুপ্রেরণা,সেই প্রিয় মানুষটি বহুদিন ধরেই অসুস্থ। কেমন আছেন দিলীপ কুমার? তাই মাঝে মাঝেই তাঁর সান্নিধ্যে কিছু সময় কাটিয়ে আসা । তাঁর কুশল সংবাদ নেওয়া । সোমবার নিজের আইডল দিলীপ কুমারের সঙ্গে ফের দেখা করলেন শাহরুখ খান ।
দিলীপ কুমারের টুইটার হ্যান্ডল থেকে অভিনেতার হয়ে মাঝে মাঝেই টুইট করেন ফয়জল ফারুকি । তিনি দিলীপ কুমারের পারিবারিক ঘনিষ্ঠ বন্ধু । সোমবার দিলীপ কুমারের সঙ্গে শাহরুখের সাক্ষাতের ছবিও শেয়ার করেছেন তিনি । সঙ্গে জানিয়েছেন, ভাল আছেন দিলীপ কুমার । ডিসেম্বরেই ৯৫ বছর পূর্ণ করেছেন ।
গত বছর অগস্ট মাসে প্রায় এক সপ্তাহ ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন দিলীপ কুমার। ২ অগস্ট ডিহাইড্রেশন এবংমূত্রনালীতে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা হয়েছিল তাঁর। কিছুটা শারীরিক উন্নতির পর ৯ অগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান অভিনেতা।
এর পরই ভারতের স্বাধীনতা দিবসের সন্ধ্যায় দিলীপ কুমারের বাড়িতে গিয়েছিলেন শাহরুখ। সেই সময়ই ছবি শেয়ার করে সায়রা বানু লিখেছিলেন, দিলীপের শাহরুখকে ‘ছেলে’ পাতানোর কথা। শাহরুখ কথা দিয়েছিলেন, মাঝে মাঝে গিয়ে দেখা করে আসবেন। সোমবার কথা রাখলেন শাহরুখ ।

ছবি ও তথ্য: আনন্দবাজার এবং দিলীপ কুমারের টুইটার পেজের সৌজন্যে ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category