মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

নড়াইলে চেয়ারম্যান খুন

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

ডেক্স নিউজ –  নড়াইলের দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যগ্ম-সাধারণ সস্পাদক লতিফুর রহমান পলাশকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা । পলাশের বয়স ছিল ৪৫ বছর ।তিনি দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মৃত. গোলাম রসুল শেখের ছেলে ।

আর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে সেটেরমেন্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে ।

আইন-শৃখলা বাহিনী সূত্রে জানা যায় , উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে বৃহস্পতিবার সকালে হাটবাজার ইজারা সংক্রান্ত কমিটির সভাসহ কয়েকটি সভা ছিল । সভা থেকে বের হয়ে সেটেলমেন্ট অফিস সামনে এলে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা পলাশকে প্রথমে গুলি করে । তিনি মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা এলোপাতাড়িভাবে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় । তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন । ঘটনার পর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনুর নেতৃত্বে শহরে প্রতিবাদ মিছিল বের করা হয় । আইন-শৃঙ্খলা বাহিনীর ভাষ্য মতে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে । সংবাদ পেয়ে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত ইউপি চেয়ারম্যানের লাশ দেখতে হাসপাতালে যান ।

জানা যায়, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে লতিফুর রহমান পলাশ আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ।

নড়াইল জেলায় ইদানিং সন্ত্রাসের মাত্রা বেড়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category