মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

নাটরের কাদিরাবাদ সেনানিবাসে প্রধানমন্ত্রী

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮

ডেক্স  নিউজ – আজ বৃহস্পতিবার নাটোরের দয়ারামপুর কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের ষষ্ঠ ইঞ্জিনিয়ার কোর পুর্নমিলনী ও বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক, উন্নত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রাখবে ।

উপস্থিত সেনা কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, পবিত্র সংবিধান এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ বা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে ।

তিনি বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশকে যেন কেউ অবহেলা করতে না পারে। আমরা নিজেদের অর্থায়নে দেশের উন্নয়নের ৯০ ভাগ কাজই নিজস্ব অর্থায়নে করেছি । ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। থ্রি-জির পর ফোর-জি যুগে প্রবেশ করেছে বাংলাদেশ । প্রতিটি ইউনিয়নে ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে । বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন ১৬ হাজার ৩৫০ মেগাওয়াট। দেশের ৯০ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে । পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছি । দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি ।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা আজ মানুষের দোরগোড়ায়। মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭২ বছর । মেট্রোরেল, পায়রা বন্দর, কর্ণফুলী নদীর তলদেশে টানেল এবং এলএনজি টার্মিনাল নির্মাণ কাজ এগিয়ে চলেছে । খুব শিগগিরই বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে । মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরেন ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category