মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

পুলিশের এ এস আই বলে , ” একদম চুপ কোন কথা বলবি না “

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

ডেক্স নিউজ – ২৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিক পরিচয় দেওয়ায় নির্যাতনের শিকার কিরণ শেখ । তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশে জার্নালের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন ।

নির্যাতিত সাংবাদিক কিরণ শেখ বলেন, পূর্বঘোষিত বিএনপির কালো পতাকা পদর্শন কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে নয়াপল্টন কার্যালয়ের সামনে আসা মাত্রই এ,এ্‌আই ওবায়দুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে চারদিক থেকে ঘিরে ফেলে । এ সময় তার পরিচয় জানতে চাইলে তিনি তার অফিসের আইডি কার্ড প্রদর্শন করেন । এরপর অশ্রাব্য ভাষায় গালাগালি করে কিরণকে কিল ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেয়। শার্ট টেনে মাটি থেকে তুলে শারীরিকভাবে লাঞ্ছিত করে ।
‘তাঁকে কেন মারধর করা হচ্ছে জানতে চাইলে আবারো গালে থাপ্পর মেরে বলে হয়, একদম চুপ কোন কথা বলবি না,’ বলেন কিরণ শেখ ।
এই ঘটনার পর নয়াপল্টন কার্যালয়ের সামনে কর্তব্যরত কয়েকজন গণমাধ্যমকর্মী পুলিশের উর্ধতন কর্মকর্তাদের কাছে এ বিষয়ে দৃষ্টি আকষণ করলে তারা দুঃখপ্রকাশ করেন ।
পুলিশের মতিঝিল জোনের এডি‌সি আরিফুল ইসলাম বলেন, ‘যখন কোন কর্মসূচিকে ঘিরে পুলিশ মুভমেন্টে যায় সেখানে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে । মুভমেন্ট চলাকালে অপ্রত্যাশিত ঘটনা যতদূর সম্ভব আমরা এড়িয়ে চলার চেষ্টা করি । তারপরও কিছু ঘটনা ঘটে যায় । কিন্তু আজকে কিরণ শেখ সাংবাদিক পরিচয় দেওয়ার পরও যে ঘটনা ঘটেছে এটা অপ্রত্যাশিত । আমরা দুঃখ প্রকাশ করছি । আমাদের ‌এডিসি স্যারও সরি বলেছেন ।’
কিরণ শেখের ওপর নির্যাতন চালানো ছাড়াও দৈনিক সমকালের রি‌পোর্টার কামরুল হাসান‌কে আটক করে পুলিশ । তবে গণমাধ্যমকর্মী‌দের প্র‌তিবা‌দের মু‌খে পরে তা‌কে ছে‌ড়ে দেয় ।

উক্ত ঘটনার পরিপেক্ষিতে সাংবাদিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে । প্রায় সবায় এই ঘটনার সুষ্ঠ বিচার এবং শাস্তি দাবী করেন ।

ছবি – নেট

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category