মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

বাংলাদেশ ছাত্রলীগের রাজবাড়ী জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে শোকজ নোটিশ

Reporter Name / ১২ Time View
Update : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

ডেক্স নিউজ – বাংলাদেশ ছাত্রলীগের রাজবাড়ী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে , সেইসাথে জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদককে শোকজ করা হয়েছে ।

সূত্র জানায় ,  জেলা কমিটি  ; সংগঠনের ধারা ও কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে স্থানীয় গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের  একটি কমিটি ঘোষণা করে । ফলে সংগঠনের শৃংখলা রক্ষার্থে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ; জেলা কমিটিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা সহ উক্ত কমিটি বাতিল করেছে । নোটিশের বিষয়টি ফেসবুকে দৃষ্টিগোচর হলে আমাদের প্রতিনিধি অনুসন্ধানে জানতে পারেন , উক্ত ঘটনা সাংগঠনিক শৃংখলা ভঙ্গের পর্যায়ে পরে , ফলে বাংলাদেশ ছাত্রলীগ তাদের সাংগঠনিক অবস্থান সুসংহত করতেই এই সিন্ধান্ত নিয়েছে বলে জানা যায় ।

নোটিশের বক্তব্য – “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেকে জানানো যাচ্ছে যে, গত ২৪/০২/২০১৮ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত গোয়ালন্দ উপজেলা, গোয়ালন্দ পৌরসভা ও গোয়ালন্দ কাম্রুল ইসলাম সরকারি কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে আপনারা মোঃ জাকারিয়া মাসুদ রাজিব (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, রাজবাড়ী জেলা শাখা) ও মোঃ সাইফুল ইসলাম এরশাদ (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজবাড়ী জেলা শাখা) গঠনতন্ত্র ভঙ্গ করায় কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী আটচল্লিশ (৪৮) ঘন্টার মধ্যে যথাযথ কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হলো।”

একাধিক সূত্র মতে আরো জানা যায় ,  জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারী দলের এই ছাত্র সংগঠনটির চলছে ভাব-মূর্তি উজ্জ্বল এবং নেতা-কর্মীদের মধ্যে ” চেইন অফ কমান্ড ” ফিরিয়ে আনার কাজ । তার ধারাবাহিকতায় এমন সিন্ধান্ত বিচ্ছিন্ন কোন কিছু নয় বলে জানা যায় ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category