মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

আগামী ১২ মার্চ জনসভা করতে চায় বিএনপি

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ২ মার্চ, ২০১৮

ডেখ নিউজ –  আগামী ১২ মার্চ একদিন পিছিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ,ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। যদিও গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ১১ মার্চ জনসভা করার কথা জানিয়েছিল দলটি। আজ শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী বলেন, ‘আমরা আগে ১১ মার্চ জনসভার জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে চিঠি দিয়েছিলাম। কিন্তু একদিন পিছিয়ে আগামী ১২ মার্চ এ জনসভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমাবেশের অনুমতি দিবে।’

তিনি বলেন, ‘জনসভা করার জন্য আমরা পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছি। এর আগে গত ২২ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ও বই মেলার দোহাই দিয়ে আমাদেরকে জনসভা করতে দেয়নি। এ কারণে আমরা আবারও পুলিশকে অবহিত করেছি। আশা করছি, আমরা সমাবেশের অনুমতি পাব।’

ঢাকার এ জনসভা ছাড়াও আগামী ১০ মার্চ জেলা বিএনপি খুলনা বিভাগে একটি বিভাগীয় সমাবেশ করবে বলেও জানান রিজভী। এ ছাড়া ঢাকা বারের নির্বাচন ও ভোট গণনার বিষয়ে রিজভী বলেন, ‘গতকাল ঢাকা বারের ভোট গণনার সময় কিছুটা হট্টগোল হয়েছে। এটি আইনজীবীদের একটি নির্বাচন। আমরা আশা করব, আইনশৃঙ্খলা বাহিনী ভোট গণনা যাতে সুষ্ঠু হয় সে বিষয়ে সব সহযোগিতা করবে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মনির, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলামসহ অনেকে ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category