মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

স্বপ্নের পদ্মাসেতুর দৃশমান হলো ৪৫০ মিটার

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ১১ মার্চ, ২০১৮

ডেক্স নিউজ -ক্রমাগত দৃশ্যমান হচ্ছে পদ্মাসেতুর আয়ব ।  ৩৯ ও ৪০ নম্বর পিলারের ওপর তৃতীয় স্প্যান ” সুপার স্ট্রাকচার ” বসানোর মাধ্যমে দৃশ্যমান হলো ৪৫০ মিটারের পদ্মা সেতুর কাঠামো।

চলতি বছরের ২৮ জানুয়ারি দ্বিতীয় স্প্যানটি বসে। এর মাত্র দেড় মাস পর ১১ মার্চ শরীয়তপুরের জাজিরা প্রান্তে  তৃতীয় স্প্যানটি বসানো হলো । এদিকে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের যাত্রীদের ও পদ্মার পাড়ের মানুষ স্প্যান বসানোর দৃশ্য দেখে আনন্দিত। দ্বিতীয় স্প্যানটি বসাতে প্রকৌশলীদের সময় বেশি লাগলেও তৃতীয় স্প্যানটি খুব অল্প সময়ের মধ্যে পিলারের ওপর বসাতে সক্ষম হোন সংশ্লিষ্টরা ।

জানা যায় ,  রবিবার সকাল ৯টার দিকে পিলারের ওপর স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রায় অর্ধ কিলোমিটারের সেতু । এর আগে শনিবার বিকেলে ১৫০ মিটার দৈর্ঘ্য ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে ভাসমান ‘তিয়ান ই’ ক্রেনটি ৩৯ ও ৪০ নম্বর পিলারের কাছে পৌঁছায় । এই ক্রেনের ধারণ ক্ষমতা তিন হাজার ৬০০ টন ।

প্রকৌশলীদের ধারণা শুকনো মৌসুমে গতি বাড়িয়ে বর্ষাকালের প্রতিবন্ধকতা যেন কাজকে স্থবির না করে, সে কারনে এই মূহুর্তে কাজের গতি বাড়িয়ে দিতে হবে ।সকাল থেকেই দেশি-বিদেশি প্রকৌশলীরা তৃতীয় স্প্যানটি বসানো কাজ শুরু করেন । কোনো জটিলতা ছাড়াই সফলভাবে স্প্যান পিলারের ওপর বসানো হয়েছে ।

উল্লেখ্য পদ্মাসেতু প্রকল্প সূত্রে জানা যায়, সাময়িক সময়ের জন্য নৌরুটে নৌযানগুলোর গতি কমিয়ে চলাচল করতে বলা হয়েছে ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category