মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

রাশিয়ার নির্বাচনে পুতিনের জয় । যে সব প্রশ্ন এখন সামনে –

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ১৯ মার্চ, ২০১৮

ডেক্স নিউজ – রবিবার মোট কাষ্টিং ভোটের মধ্যে ৪ ভাগের ৩ ভাগেও বেশি ভোট পেয়ে আবারো রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ভ্লাদিমির পুতিন  । ১৭-ই ফেব্রুয়ারী রাশিয়ায় এই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় । ভোট গণনা শেষে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, তিনি ৭৬ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পুতিন বলেন, বিগত বছরগুলোর অর্জনকে স্বীকৃতি দিয়েছে ভোটাররা । তবে বিরোধীরা অভিযোগ করেছেন, অনেককেই ভোট দেয়ার জন্য বাধ্য করা হয়েছে ।

দেশের বিরোধীরা অনেকে মনে করেন , অনেককে দেওয়ার জন্য বাধ্য করেছে । ভোট পড়ার হার যাতে কম না হয় এবং বিতর্ক সৃষ্টি না করতে পারে সেজন্যই এই কৌশল নিয়েছে সরকার। অনেককেই ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে সেলফি তুলতে দেখা গেছে । অনেক কোম্পানি আবার গাড়ি ভাড়া করে কর্মকর্তা-কর্মচারীদের ভোট দিতে পাঠিয়েছে । ভোট দিয়ে প্রমাণ দিতে বলা হয়েছে অনেক ভোটারকে । এজন্য ভোট কেন্দ্রের সামনে বিভিন্ন গ্রুপকে একসঙ্গে ছবি তুলতে দেখা গেছে।

পুতিন এই নির্বাচনের এই ফলের জন্য প্রায় ২৫ বছর ক্ষমতায় থাকবেন । তিনি গত ১৮ বছর ধরে ক্ষমতায় আছেন । ভোটারদের অনেকেই বলছেন, বাইরের শত্রু ভাবাপন্ন দেশ থেকে রাশিয়াকে রক্ষায় সক্ষম ৬৫ বছর বয়সী পুতিনই । ইউক্রেনের ক্রিমিয়ায় রাশিয়ার আক্রমণ, মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ও সিরিয়ায় সামরিক অভিযান পশ্চিমাদের সমালোচনার শিকার হলেও রুশদের কাছে পুতিন একজন শক্তিশালী নেতা হিসেবেই পরিচিত ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category