মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

শেখ হাসিনার বিরল অর্জন বিশ্বের সেরা ২য় প্রধানমন্ত্রী

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

ডেক্স নিউজ – একটি স্বনামধন্য আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান “দ্য স্ট্যাটিসটিক্স ইন্টারন্যাশনাল ” ( সিঙ্গাপুর ) নামের একটি সংস্থার জরিপে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে স্থান পাওয়ায় মন্ত্রিপরিষদে অভিনন্দিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মূলত নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া এবং এই ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ করায় আন্তর্জাতিক এই গবেষণা সংস্থাটি সম্প্রতি তাদের এক জরিপে শেখ হাসিনার নেতৃত্বগুণের প্রশংসা করে । এই সংক্রান্ত বেশ কিছু সূচক পরীক্ষান্তে  তাকে এই মর্যাদা দিয়েছে এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের বলে অভিহিত করেছে।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য অবহিত করেন। এছাড়াও স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে তাকে অভিনন্দিত করা হয় মন্ত্রিসভায় ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানান হয় , এর কারণ হিসেবে বলা হয়েছে দক্ষ নেতৃত্ব, রাষ্ট্রনায়কোচিত গুণাবলি, মানবিকতা ও আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নসহ ২০১৭ সালে আন্তর্জাতিক মিডিয়ায় আলোচনায় অন্তর্ভুক্ত থাকার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করে।

মন্ত্রীপরিষদ সচিব আরো জানান, এই জরিপে আরো উল্লেখ করা হয়, ২০১৭ সালে আন্তর্জাতিক মিডিয়ায় সবচেয়ে বেশি আলোচিত ছিল রোহিঙ্গা ইস্যু। জাতিগত নিধনের শিকার নিপীড়ত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা রাষ্ট্রনায়কোচিত সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এক্ষেত্রে তিনি শুধু আশ্রয়ই দেননি বরং মিয়ানমারে তাদের নিজভূমিতে অধিকার আদায়ে কূটনৈতিক লড়াই করেছেন এবং জাতিসংঘসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রসমূহকে সম্পৃক্ত করতে সফল হয়েছেন। বাংলাদেশের কূটনৈতিক দক্ষতায় মিয়ানমার বাধ্য হয়েছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি করতে। আন্তর্জাতিক অঙ্গনে অনেক রাষ্ট্রনায়ক এত কম সময়ে এত সফলতা অর্জন করতে পারেননি। ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী পাওয়া বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের বিষয়। তিনি যেভাবে বিভিন্ন দেশের কাছ থেকে বাংলাদেশের ন্যায়সঙ্গত স্বার্থ আদায় করতে সক্ষম হয়েছেন, নিকট অতীতে বাংলাদেশে কারও নেতৃত্বে এমনটা আর প্রত্যক্ষ করা যায়নি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারনৈতিক দৃষ্টিভঙ্গি এবং তাদের জীবন রক্ষায় তার নেওয়া সব কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ইতোপূর্বে শেখ হাসিনাকে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত বিশ্বস্বীকৃত গণমাধ্যম খালিজ টাইমস ‘স্টার অব দ্য ইস্ট’ এবং লন্ডনভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম চ্যানেল ফোর ‘মাদার অব হিউম্যানিটি’ অভিধায় ভূষিত করা হয়।

মোহাম্মদ শফিউল আলম জানান, মন্ত্রিসভা মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শনচিন্তা, বলিষ্ঠ নেতৃত্ব, মানবিক ও উদারনৈতিক দৃষ্টিভঙ্গি দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে নেতৃত্ব প্রদান করার জন্যও তাকে মনোনীত করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করে।

এছাড়াও গত ১৫ মার্চ ইউনাইটেড নেশন্স কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএনসিডিপি) বাংলাদেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে হিসেবে উন্নীত হওয়ার যে অর্জন, মন্ত্রিসভা মনে করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল, প্রাজ্ঞ, বলিষ্ঠ নেতৃত্বের কারণে এই অর্জন সম্ভব হয়েছে। বাংলাদেশ এই মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হওয়ায় মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে । মন্ত্রিসভায় বলা হয়, এই সাফল্য ও সম্মান বাংলাদেশের, এই সম্মান এই দেশের মানুষের ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category