মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

রাজধানীর বনানীতে বহুতল ভবনে ভয়াবহ অগ্নীকান্ড নিহত ১২

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

No photo description available.
ডেক্স নিউজ – বনানীর এফ আর টাওয়ারের আগুন টানা ৭ ঘণ্টার চেষ্টায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে । এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। আহত হয়েছে শতাধিক । এদের মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক। এর আগে, বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে ওই ভবনে আগুন লাগে।
নিহতদের কয়েকজনের পরিচয় পাওয়া গেছে । তারা হলেন- পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০) এবং শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র।
এই দূ-ঘটনার জন্য স্থাপিত বনানী থানার কন্ট্রোল রুম থেকে পরিদর্শক জানান, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক। তিনি আরো জানান, আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী পরিস্থিতি মনিটরিং করছেন বলে জানা যায় । রাজধানীর সকল হাসপাতালকে এই ঘটনা আহতদের চিকিত্‌সা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যায় ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category