মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭

Reporter Name / ৯ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

চট্টগ্রামের পাথরঘাটায় সড়কের পাশের একটি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাড়িয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ২০ জন।

রোববার (১৭ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশকয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয়রা জানায়, পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাস লাইন বিস্ফোরণে ভবনের একাংশ ধসে পড়ে। এতে আহত হন পথচারীরাও।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, সকাল ৯টার দিকে বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ১৫ জনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সাতজনের মৃত্যু হয়। বিস্ফোরণ কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তবে বিস্ফোরণে বাড়ির পাশে দেয়ার ধসে পড়ে। এতে পথচারীরা হতাহতের শিকার হন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category