মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ছাদের টুকরো পড়ে স্কুল শিক্ষার্থী নিহত

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

dead
ডেক্স নিউজ – ৬ এপ্রিল শনিবার বরগুনা জেলার তালতলী উপজেলার ৫নং ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের ছাদের বিম ধসে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ঘটনায় আহত হয়েছে আরো চার শিক্ষার্থী।
নিহত শিক্ষার্থীর নাম মানসুরা। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শ্রেণিকক্ষে পাঠদানের সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে আমতলী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। তার বাবা নজির হোসেন তালুকদার, তিনি পেশায় একজন কৃষক। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে মানসুরা ছোট।
পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ওই শ্রেণিকক্ষে ২০-২৫ জন শিক্ষার্থী নিয়ে বাংলার পাঠদান চলছিল। হঠাৎ করেই ছাদের বিমের একটি বড় অংশ খসে পড়লে মানসুরাসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়। আহত অন্য শিক্ষার্থীরা হলো সাদিয়া আক্তার, রুমা, ইসমাইল, এবং শাহিন। সবাই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
ছোটবগী ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক উজ জামান তনু জানান, যে ভবনটির বিমের অংশ ধসে পড়েছে সে ভবনটি সেতু এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০২ সালে নির্মাণ করে। এরপর একাধিকবার তা সংস্কারও করা হয়েছে। তারপরেও এ ধরনের ঘটনা নিম্নমানের নির্মাণ সামগ্রী ও ঠিকাদারদের দায়িত্বে অবহেলাকেই চিহ্নিত করে বলে তিনি জানান।
এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত অন্যান্য শিক্ষার্থীরা বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছে। ওই ভবনে পাঠদান আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ধারণা করা হচ্ছে ,নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে এই দূঘটনা ঘটতে পারে ।
ছবি – নেট

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category