মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

নিউইয়র্কে ২ দিনব্যাপী বৈশাখী মেলা

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

তোফাজ্জেল লিটন – বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১৩ ও ১৪ এপ্রিল ২দিন ব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে । পিএস ৬৯ স্কুলের এই মেলায় গান গাইবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফেরদৌসী আরা। রাফেল ড্র’তে পুরস্কার হিসেবে দেওয়া হবে নিউইয়র্ক- ঢাকা রিটার্ন টিকিট।  প্রবেশ মূল্য ছাড়া প্রতিদিন  সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইড আয়োজিত এই মেলায় খাবার-পোশাক-গহনার স্টলসহ মোট ৩০টি স্টল থাকবে।
 বৈশাখ উদযাপন কমিটির সমš^য়ক ও মেলার পরিকল্পনাকারি  তোফাজ্জল লিটন জানান,  যে দর্শকগণ সুন্দর বাঙালি পোশাকে সেজে আসবেন তাদের জন্য আমরা ১০টি পুরস্কারের ব্যাবস্থা করেছি এক প্রতিযোগীতার মাধ্যমে। রাফে শিশু থেকে বৃদ্ধ যে কেউ এ প্রতিযোগীতায় অংশগ্রহন করতে পারবেন। প্রতিদিন থাকবে মেহেদী ও আলপনা অংকন। ধামাইল গান, পুথি পাঠ, পুতুল নাচ এবং কবি গানের আসর ও মিলনায়তানের ভেতরে-বাহিরে সাজ-সজ্জার মাধ্যমে আমরা নিউইয়র্কে মানুষদের নিয়ে যাবো আবহমান বাংলায়। 
 তোফাজ্জল লিটন আরো জানান, ১৩এপ্রিল বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে চন্দ্রা ব্যানাজীর পরিকল্পনা ও নির্দেশনায় নৃত্যাঞ্জলি নিউইয়ক পরিবেশন করেবে বৈশাখে বসন্তের রেশ শিরোনামের নৃত্যালেখ্য। অংশগ্রহণ করছে নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন সুর ও ছন্দ পরিবেশন করবে বৈশাখে আইসো বন্ধু এবং রঞ্জনী ইঙ্ক পরিবেশন করবে বৈশাখী নৃত্যানুষ্ঠান। চারু কন্ঠ শিশু-কিশোর সংগঠন ফারজিন রাকিবা কবিরের নির্দেশনায়  পরিবেশন করবে আনন্দে বৈশাখ। 
 তোফাজ্জল লিটন আরো জানান, পৃথক শিল্পীরা গাইবেন রবীন্দ্র-নজরুল, ভাওয়াইয়া- ভাটিয়ালি, সারি ও বাউল এবং আধুনিক গান, কবে চর্চাপদ থেকে আধুনিক যুগের কবিতা আবৃত্তি। থাকবে একক এবং দলীয় নৃত্য । 

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category