মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

কিংবদন্তি এটিএম শামসুজ্জামান হাসপাতালের অপারেশন থিয়েটারে

Reporter Name / ১২ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০১৯

Image result for এটিএম শামসুজ্জামান
ডেক্স নিউজ – ২৬ এপ্রিল রাতে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়, কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে । তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । এটিএম শামসুজ্জামানের ছোট ভাই আলহাজ সালেহ জামান সেলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানা যায়, বার্ধক্যজনিত কারণে এটিএম শামসুজ্জামান নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তিনি অস্বস্তিবোধ করছিলেন। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন ।
পরে সকালে তার অবস্থা অবনতির দিকে গেলে শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জরুরি ভিত্তিতে শামসুজ্জামানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এখন চলছে তার অস্ত্রোপচার।
এ প্রসঙ্গে সালেহ জামান সেলিম বলেন, ওনার বয়স এখন ৮০ বছরের উর্ধ্বে। বয়স্কজনিত সমস্যাতো আছেই। মলত্যাগজনিত অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এখনো অপারেশন চলছে। সবাই তার জন্য দোয়া করবেন।
তিনি হাসপাতালটির প্রফেসর ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category