মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

“যারা সম্প্রীতি বিশ্বাস করে তাদের আঘাত করার জন্য আয়োজন চলছে “

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯

Image result for পীযূষ বন্দ্যোপাধ্যায় সংবাদ সম্মেলন
ডেক্স নিউজ -: জঙ্গী চিহ্নীতকরণ সিম্বল নিয়ে চলমান বিতর্কের একটি বিপক্ষীয় ইসু নিয়ে ১৬ মে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন , সম্প্রীতি বাংলাদেশ আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় । বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী অসাম্প্রদায়িকতা বিশ্বাস করে। যারা সম্প্রীতি বিশ্বাস করে তাদের আঘাত করার জন্য, শুধুমাত্র সম্প্রতি বাংলাদেশেকে আঘাত করার জন্য নয়, আমরা মনে করি সবাইকে আঘাত করার জন্য কোনো ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করেন তিনি ।
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যারা, বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করে না যারা, আমাদের উন্নয়ন চায় না যারা, প্রগতিবিরোধী, তারা মুক্তিযুদ্ধের আগে এবং পরেও এর বিরোধিতা করেছে। যখনই সুযোগ পাচ্ছে তখনই ছলে বলে কৌশলে তারা আমাদের চেতনার ওপর আঘাত করার চেষ্টা করছে।
তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত জঙ্গি শনাক্তকরণ বিজ্ঞাপন নিয়ে বাংলাদেশ সম্পর্কে অসত্য তথ্য উপস্থাপন করে দেশের মানুষদের বিভ্রান্ত করার অপ্রচেষ্টা আমাদের নজরে এসেছে। মূল কথা হলো- রোববার (১২ মে) দেশের বেশ কিছু জাতীয় পত্রিকায় প্রচারিত বিজ্ঞাপনটি প্রসঙ্গে কোনো পর্যায়ে আমাদের প্রিয় সংগঠন ‘সম্প্রতি বাংলাদেশ’র সংশ্লিষ্ঠতা নেই । তারা এমন বক্তব্যের সাথে জড়িতো নন ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব উইলিয়াম প্রলয় সমাদ্দার, সাবেক সংস্কৃতি ও তথ্যসচিব নাসির উদ্দিন আহমেদ, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সম্প্রতি বাংলাদেশ সদস্য সচিব মামুন আল মাহতাব স্বপ্নীল প্রমুখ ।
অন্যদিকে , এই ঘটনাকে রাজনীতি এবং সমাজবিদরা দেখছেন আলাদা ভাবে । তারা মনে করছেন , গত কিছুদিন যাবত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে চলা শিশু ধর্ষণ এবং বলাৎকার থেকে নজর ফিরিয়ে দেওয়াই আন্দোলঙ্কারীদের মূল লক্ষ্য বলে তারা মনে করেন । এই ঘটনাকে তারা দেখছেন অস্থিরতা তৈরীর কৌশল হিসেবে ।
তবে সরকারের বিভিন্ন সংস্থ্যা বিষয়টি গভীর পর্যবেক্ষণে রেখেছে বলে জানা যায় ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category