মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ঈদুল ফিত্‌র হ’তে পারে জুনের যে তারিখে

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ২৯ মে, ২০১৯

Image result for ঈদের ছবি
ডেক্স নিউজ – মঙ্গলবার বাংলাদেশ অ্যাসট্রোনোমিক্যাল সোসাইটির (বিএএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়,আগামী ৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা আছে এবং পরদিন ৫ জুন বুধবার পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে।
উক্ত সোসাইটির ভাষ্য মতে , আগামী ৩ জুন সোমবার বিকাল ৪টা ২ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। চাঁদটি ওইদিন সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১ ডিগ্রি নিচে ২৯২ ডিগ্রি দিগংশে অবস্থান করবে। তাই এদিন চাঁদের কোনো অংশই দেশের আকাশে দেখা যাবে না।
চাঁদটি পরদিন ৪ জুন, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা থেকে ১১ ডিগ্রি উপরে ২৮৯ ডিগ্রি দিগংশে অবস্থান করবে এবং ৫৮ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে ২৯৪ ডিগ্রি দিগংশে অস্ত যাবে। এই সময় চাঁদের ১% অংশ আলোকিত থাকবে এবং দেশের আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকলে একে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। এই সন্ধ্যায় উদিত চাঁদের বয়স হবে ২৬ ঘণ্টা ৪০ মিনিট এবং সবচেয়ে ভালোভাবে দেখা যাবে সন্ধ্যা ৭টা ৮ মিনিটে।
সুতরাং, ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ৪ জুন সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সাপেক্ষে আগামী ৫ জুন ২০১৯, বুধবার থেকে আরবি ১৪৪০ হিজরির ‘শাওয়াল’ মাসের গণনা শুরু হবে এবং ওই দিনই পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে।
উক্ত সংবাদ বিজ্ঞপ্তির বিপরীতে বা ভিন্নমতের বক্তব্যের সূত্র এখনো পাওয়া যায়নি । যদিও আমাদের দেশে অনেকেই বা অনেক অঞ্চলেই সৌদি আরবের সাথে মিলিয়ে ঈদের জামায়াত পরেন অনেকেই যা সংখ্যা খুব একটা বেশী নয় । অপেক্ষা করতে হবে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের নেতৃত্বে সরকারের চাঁদ দেখা কমিটির উপড় তারা কি সিন্ধান্ত দেন ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category