মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

রাজউক মডেল স্কুল এন্ড কলেজের প্রধান ফটক এর সামনে কসাইখানা

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

উত্তরা প্রতিনিধি – ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসে দৃশ্যমান বা অদৃশ্যমান জ্ঞানের আলো নিয়ে শিক্ষিত হ’তে । আর সে আলোর বিকিরণে উজ্জ্বল হয় গোটা জাতি তথা পুরো বিশ্ব । যে আলোয় জাতি পথ দেখবে তার আতুড় ঘরের চারপাশ ঘিরে যদি থাকে হিংস্রতা, ময়লা এবং অহেতুক উত্তেজক কোলাহল , তাহলে ? বাংলাদেশের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের মেধা তালিকায় শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানের নাম রাজউক স্কুল এন্ড কলেজ । যার অবস্থান উত্তরার আজমপুর বাস স্টপেজের ঠিক পেছন পাশে ।    

আমাদের প্রতিনিধি জানান , ক্রমাগত ভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিঘ্নিত করছে মূলত বি,ডি,আর ( বিজিবি ) কাঁচা বাজার, ফুটপাতে অস্থায়ী দোকান এবং পার্কিং করে রাখা পিকাপ এবং ব্যক্তিগত গাড়ীগুলো । সবচেয়ে অসুবিধা করেছে রাজউক কলেজের গেইটে কসাইখানা । যখন তখন গরু-ছাগল জবাই করে রক্ত এবং বর্জ্য পরিষ্কার না করা । যার ফলশ্রুতিতে পচা এবং রক্তের দূ-গন্ধে দূষিত হয়ে উঠছে গোটা পরিবেশ । আমাদের প্রতিনিধি এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছেন শংশ্লিষ্ঠদের সাথে । সাংবাদিক পরিচয়ের কারণে , বি,ডি,আর (বিজিবি) কাঁচাবাজারের কর্মকর্তাদের ফোন নম্বর  বহু চেষ্টা করেও সংগ্রহ করা সম্ভব হয়নি এবং অফিসে গিয়েও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি । জনৈক অফিস গার্ড জানিয়েছেন কর্মকর্তাদের নম্বর অপরিচিতদের দেওয়া বারণ আছে । অপরদিকে রাজউক কলেজ কতৃপক্ষের ( ৫৮৯৫২৭৮০ ) টিএন্ডটি নম্বরে একাধিকবার ফোন করেও কোন সাড়া পাওয়া যায়নি । তবে কলেজের সামনে অস্থায়ী দোকাদারী করেন এমন কয়েকজন জানান, তারা প্রতিদিন আইনশৃংখলা বাহিনীকে টাকা দিয়ে মেনেজ করেই ব্যবসা করেন ।

উপস্থিত কয়েকজন ছাত্র-ছাত্রী জানায় , তাদের যাতায়াতের ফুটপাতটি সব সময় পশুর রক্ত, বজ্র্যের পচা গন্ধ, মাছ এবং কাঁচাবাজারের ময়লা , মানর বিষ্ঠা ও পশুর বিষ্ঠা নোংরা হয়ে থাকে । যে কারণে ছাত্র-ছাত্রীদের চলাচলের ফুটপাততি পরিচ্ছন্ন রাখতে দাবী তোলেন ।  

নাম প্রকাশ না করার শর্তে , উপস্থিত অভিবাবক জানান , শিক্ষার মান অটুট থাকলেও রাজউক এই কাঁচাবাজারটির কারণে তার পরিশুদ্ধতা হারাচ্ছে । তারা আরো বলেন , স্কুলের প্রধান ফটকের সামনে কসাইখানা বসিয়ে কমলমতি ছাত্র-ছাত্রীদের মনের উপর বাজে প্রভাব ফেলছে ।বাসায় ইন্টারনেট এবং টেলিভিশন মাধ্যমের পর স্কুলএ এসেও যদি এমন কসাইখানায় হত্যাযজ্ঞ দেখে এবং বর্জ্যের দূ-গন্ধে শ্বাস-প্রশ্বাস ভারী হয়ে উঠে ; তাহলে তাদের সুস্থ্য হয়ে বেঁড়ে উঠা কঠিন হয়ে পরবে । তারা দাবী করেন কাঁচাবাজারটি এখান থেকে সড়িয়ে দিতে ।

সর্বপরি এমন একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান যা দেশের মেধা তালিকায় শীর্ষস্থান ধরে রাখে প্রতিবছর তার পরিবেশ বাঁচাতে সকলের এগিয়ে আসা উচিত বলে সংশ্লিষ্ঠ ছাত্র-ছাত্রী , অভিবাবক, স্থানীয়রা মনে করেন ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category