মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সন্মেলন

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ৮ জুলাই, ২০১৯

বিশেষ প্রতিনিধি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ দিনের চীন সফর শেষে আজ গণভবনে এক সংবাদ সন্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে চিনের বহুমূখী সফর নিয়ে প্রশ্নের উত্তর দেন । কারণ এই সফরটি ছিল তার সাফল্যের জন্য অধিক গুরুত্বপূর্ণ । ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের(ডব্লিউইএফ) বার্ষিক মিটিংয়ে যোগাদানসহ চীনের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে গত ১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচদিনের সরকারি সফরে চীনে যান। গত বৃহস্পতিবার চীনের গ্রেট হলে সেই দেশের প্রধানমন্ত্রী লি কেকিয়াংযের সাথে বৈঠক করেন এবং নয়টি চুক্তি স্বাক্ষর হয় । উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চিনের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যবক্তিরা উপুস্থিত ছিলেন । এই সংবাদ সন্মেলন্টি মূলত ফলোয়াপ মনে করছেন অনেকেই ।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন , আমরা এখন জিডিপি’র প্রবৃদ্ধি ৮ দশমিক ১ শতাংশ অর্জন করতে স্বক্ষম হয়েছি । যায় মূল কারণ এনার্জী ক্ষেত্রে আমাদের যথেষ্ট মনোযোগ আছে । আমরা বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছি এবং গ্যাস আমদানী করছি । ফলে উন্নয়ন অব্যাহত রাখতেই গ্যাসের মূল্য মেনে নিতে হবে । নইলে উন্নয়ন মুখ থুবড়ে পড়বে ।

তিনি আরও বলেন ,আমাদের সামনে ২টি পথ খোলা আছে হয় গ্যাসের দাম বাড়াতে হবে অথবা এলেমজি আমদানী করে জিডিপি বাড়ার পথ সংকুচিত করে দিতে হবে ।

অন্য এক প্রশ্ন মার্কিন কংগ্রেসম্যান সাম্প্রতিক রাখাইনকে বাংলাদেশের অন্তভূক্ত করা প্রসংগে তিনি বলেন , কোনো বড় দেশের কংগ্রেসম্যান হয়তো ভুলে গেছেন তাদের অতীত। তাদের দেশে গৃহযুদ্ধ লেগেই থাকতো। রাখাইনে সারাক্ষণ গোলযোগ লেগেই থাকে। আমরা গোলযোগপূর্ণ অংশ কেন নেবো? এটা কোনোদিনই করবো না। এটা আমরা চাই না।’ মায়ানমারকে অবশ্যই তাদের নাগরিক রোহিঙ্গাদের ফেরত নিতে হবে । চিন অমাদের আশ্বস্থ করেছে মায়ানমারকে সর্বাত্মক বুঝিয়ে তাদের ফিরিয়ে নেবার চেষ্টা অব্যহত রাখবে ।

অপর প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন , চাকরীর বয়স ৩৫ বছর করা উচিৎ কিনা আপনারাই বলেন । তিনি বলেন চাকুরী পাবে ৩৫ বছরে ট্রেনিং করে কাজে যোগদান করবে ৩৭ বছরে , ২৫ বছর চাকুরী না করলে পেনশন পাবে না বিষয়টি মাথায় রাখতে হবে ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category