মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চলমান অভিযানের পক্ষে ৯৯% ভোট পেয়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

প্রতিবেদক – দেশের ৯৭ শতাংশ মানুষই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাসিনো বিরোধী অভিযানে সন্তুষ্ট । এই জরিপের ৯৯ শতাংশ অংশগ্রহণকারীই মনে করেন, শেখ হাসিনাই দেশকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে পারবেন। আজ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইন্টারন্যাশনাল। তাদের গবেষণায় প্রকাশ পায় যে, ৫৮ শতাংশ মানুষ মনে করেন, অবৈধ ক্যাসিনো বাণিজ্যের সঙ্গে বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের কিছু নেতা সরাসরি জড়িত থাকেন। ৮৮ শতাংশ মানুষ বলেছেন, এই অভিযানের মাধ্যমে সরকার ও আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ১৮ শতাংশ মনে করেন, মোটামুটি দুর্নীতিমুক্ত হবে। এক শতাংশ মনে করেন, পারবেন না। ৪ শতাংশ বলেছেন, অভিযানে নেতিবাচক প্রভাব পড়েছে। ৮ শতাংশ বলেছেন, দূর্নীতির চিত্র পরিবর্তনে এর কোন প্রভাব পড়বে না । এই সংবাদ সন্মেলনটি অনুষ্ঠিত হয় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ।

জরিপকারীরা নানান তথ্য-উপাত্তের ভিত্তিতে মত দেন , এতে জরিপের ফলাফল তুলে ধরেন অস্ট্রেলিয়া প্রবাসী গবেষক অধ্যাপক ড. আবুল হাসনাত মিল্টন। এসময় উপস্থিত ছিলেন বিইউপির খন্ডকালীন শিক্ষক ও সহ-গবেষক কাজী আহমেদ পারভেজ, উন্নয়ন গবেষণা বিশেষজ্ঞ মোশাররফ হোসেন ও রিসার্চ ইন্টারন্যাশনালের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ মোফাজ্জল হুসাইন রনি।
গবেষকদের বক্তব্যে উঠে আসে যে, চলতি বছরের ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশের আটটি বিভাগের প্রায় তিন হাজার মানুষের মোবাইলে ফোন করে ক্যাসিনো বিরোধী অভিযান সর্ম্পকে কিছু প্রশ্ন করা হলে এক হাজার ৭৬০ জন মানুষ তাদের মতামত দিয়েছেন বলে উল্লেখ করেন অধ্যাপক ড. আবুল হাসনাত মিল্টন ।
সর্বপরি এই জরিপে অংশ নেওয়া ৯৯ শতাংশ অংশগ্রহণকারী দেশ পরিচালনায় প্রধানমন্ত্রীর ওপর সন্তুষ্ট। এদের মধ্যে ৭৫ শতাংশ খুব বেশি সন্তুষ্ট, ২৪ শতাংশ মোটামুটি সন্তুষ্ট এবং এক শতাংশ অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

আর ক্যাসিনোর বিষয়ে জরিপে অংশগ্রহণকারীরা জানান , ৮৪ শতাংশ উত্তরদাতা মনে করেন যে ; দেশে বৈধভাবে ক্যাসিনোর লাইসেন্স দেওয়ার বিরোধীতা করেছেন, ১১ শতাংশ নির্দিষ্ট এলাকায় দেওয়ার পক্ষে এবং ৫ শতাংশ অংশগ্রহণকারী ক্যাসিনো বৈধ করার পক্ষে মতামত দিয়েছেন। ৫৮ শতাংশ মানুষ মনে করেন, অবৈধ ক্যাসিনো বাণিজ্যের সঙ্গে বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের কিছু নেতা সরাসরি জড়িত থাকেন। ৩৪ শতাংশ উত্তরদাতার মতে, এসব নেতারা পরোক্ষভাবে জড়িত থাকেন।

সর্বপরি প্রধানমন্ত্রীর এই ক্যাসিনো বরোধী অভিযানের পক্ষে জোড়ালো সমর্থন দিয়েছেন ৭৫ শতাংশ । ২৪ শতাংশ মৌন সমর্থন দিয়েছেন পক্ষান্তরে ১ শতাংশ নিরব থেকেছেন ।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category