মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চুল দ্রুত লম্বা করার সবচেয়ে সহজ ৫ উপায়

Reporter Name / ১০ Time View
Update : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯

ডেস্ক নিউজ॥

চুল লম্বার করার জন্য বাড়তি যত্ন নেয়ার সময় নেই? দরকারও নেই। বরং প্রতিদিন যে কাজগুলো করছেন, তাই একটু নিয়ম মেনে করলেই বাড়তে শুরু করবে আপনার চুল। দরকার পড়বে না বিশেষ কোনো যত্নেরও। চলুন জেনে নেয়া যাক চুল দ্রুত লম্বা করার সবচেয়ে সহজ পাঁচটি উপায়-

প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করবেন না: অনেকেরই অভ্যাস থাকে প্রতিদিন চুলে শ্যাম্পু করার। এই অভ্যাস আপনারও থাকলে তা বাদ দিতে হবে। কারণ প্রতিদিন শ্যাম্পু করার ফলে চুলের প্রাকৃতিক তেলের আস্তরণ ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। তাই সপ্তাহে দু’-তিনদিন শ্যাম্পু করুন, তারপর কন্ডিশনার লাগান।

ট্রিম করুন নিয়মিত: চুল লম্বা করতে গিয়ে অনেকেই চুল কাটা কিংবা এর আগা ছেঁটে ফেলতেও ভয় পান। ভাবেন, এতে বুঝি চুল ছোট হয়ে যাবে! কিন্তু ফল হয় উল্টো। অর্থাৎ নিয়মিত আগা ছেঁটে ফেলা না হলে চুলের ডগা ফেটে যায়, চুল ভেঙে ঝরে যাওয়ার প্রবণতাও অনেক বেড়ে যায়। তাই তিনমাস পরপর একবার করে চুল ছেঁটে ফেলুন।

কন্ডিশনার: শুধু শ্যাম্পু করে চুলের ঝলমলেভাব ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই প্রতিবার শ্যাম্পুর পরে অবশ্যই কন্ডিশনার লাগান। কন্ডিশনার চুলের গভীরে লিপিড আর প্রোটিনের মাত্রা ধরে রাখে, চুলের বাইরের কিউটিকলও সুরক্ষিত রাখে।

ঠান্ডা পানি: চুল ধোওয়ার সময় ব্যবহার করুন ঠান্ডা পানি। ঠান্ডা পানি চুলের কিউটিকল আর স্ক্যাল্পের রোমছিদ্রগুলো সংকুচিত করে বন্ধ করে দেয়, তাতে চুল অনেক বেশি মোলায়েম আর চকচকে দেখায়।

চুল আঁচড়ানোর কারণ: ভেজা চুল আঁচড়ানোর সময় সাবধান থাকতে হবে। বড় দাঁড়ার চিরুনি দিয়ে ধীরে ধীরে জট ছাড়িয়ে নিন। চুলের নিচ থেকে আঁচড়াতে শুরু করুন, তারপর উপরের দিকে উঠুন। উপরের দিক থেকে আঁচড়ালে ছোট ছোট জটগুলো মিলে নিচের দিকে একটা বড়ে জট তৈরি হবে, তাতে চুল পড়ার পরিমাণও অনেক বেড়ে যাবে। তাই সবসময় চুলের নিচের দিক থেকেই আঁচড়ান।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category