মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

শুধু চালক নয়, সচেতন হতে হবে সবাইকে

Reporter Name / ৯ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে কেবল চালক নয়; সাধারণ মানুষকেও সমান সচেতন হতে হবে। সেই সাথে স্কুল পর্যায় থেকেই ট্র্যাফিক সচেতনতা বাড়াতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, মালিকদের গাড়ি চালকের বিষয়ে আরো সচেতন হওয়া, প্রয়োজনীয় বিশ্রাম ও সুযোগ সুবিধার ব্যবস্থা করা উচিত। চালকদের ওভারটেকিং ও অসুস্থ প্রতিযোগিতার মানসিকতা থেকে বের হতে হবে। অতিরিক্ত মুনাফা থেকে মালিকদের দূরে থাকতে হবে।

তিনি বলেন, সরকার এখন যথেষ্ট স্বাবলম্বী। তাই নিজেদের টাকায় সড়ক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। উপজেলা পর্যায় পর্যন্ত নিরাপদ সড়ক ব্যবস্থা হচ্ছে। নিজ নিজ দায়িত্ব পালনে সবাই সচেতন থাকবেন। তাহলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমবে।

এসময় ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে ও ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category