মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজারবাইজান সফর নিয়ে আগামীকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন। গণভবনে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন হবে। সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।

১৮তম জোট নিরপেক্ষ সম্মেলনে (ন্যাম) যোগ দিতে চার দিন আজারবাইজান সফর করেন প্রধানমন্ত্রী। ২৫ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুর কংগ্রেস সেন্টারে সম্মেলন শুরু হয়। এ সম্মেলন শেষে সোমবার রাতে দেশে ফিরে আসেন তিনি। ১২০ উন্নয়নশীল দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ন্যাম সম্মেলনে যোগ দেন।

শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাকু কংগ্রেস সেন্টারে ১৮তম ন্যাম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া তিনি বাকু কংগ্রেস সেন্টারে সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও পর্যাপ্ত পদক্ষেপ নিশ্চিতে ‘বান্দুং নীতিমালা’ সমুন্নত রাখার বিষয়ে সাধারণ আলোচনায় বক্তৃতা করেন।

শনিবার প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ অধিবেশন, প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে ওয়ার্কিং লাঞ্চন ও সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি হায়দার আলিয়েভ সেন্টারে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দেওয়া সরকারি সংবর্ধনায় যোগ দেন। এছাড়া তিনি হিলটন বাকুতে আজারবাইজানে দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের দেওয়া নৈশভোজে অংশ নেন।

ন্যাম সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, আলজেরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আবদেল কাদের বেনসালাহ ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালকিসহ বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন।

একইদিনে প্রবাসী বাংলাদেশিরা বাকুতে প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল হোটেল হিলটন বাকুতে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category