মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ভারত জয়ে ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Reporter Name / ৯ Time View
Update : সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩ নভেম্বর) এই জয়ের পর এক বার্তায় দলের সব খোলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি। ভবিষ্যতেও জয়ের এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পৃথক আরেক বার্তায় কৃতিত্বপূর্ণ এই জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্য, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজের মাটিতে খেলতে বাংলাদেশকে ডাকতে বরাবরই অনীহা ভারতের। এই প্রথমবার তারা মোটামুটি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ডেকেছে। এর আগে ভারতের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট এবং ওয়ানডে খেললেও কখনো টি-২০ খেলেনি। এর আগে ভারতীয়দের বিপক্ষে সীমিত ফরম্যাটে জিততেও পারেনি টাইগাররা। নবম বারের দেখায় শেষ পর্যন্ত জয় পেল বাংলাদেশ।

ফলাফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category