মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

সজীব ওয়াজেদ জয় পীরগঞ্জ উপজেলা আ’লীগের নতুন কমিটির সদস্য

Reporter Name / ১৩ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

সারাদেশ ডেস্ক ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ এস এম তাজিমুল ইসলাম শামীম। সোমবার (১১ নভেম্বর) দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

এ দিন সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ। এর আগে সম্মিলিত কণ্ঠে উপস্থিত সবাই জাতীয় সঙ্গীত পরিবেশনায় অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন—রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সিনিয়র সহ-সভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জাসেন বিন জুম্মুন, পীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদ মন্ডল প্রমুখ।

আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক পদে এ এস এম তাজিমুল ইসলাম শামীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নতুন কমিটিতে প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে এক নম্বর সদস্য করা হয়।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category