মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

চাল ব্যবসায়ীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে যা বললেন খাদ্যমন্ত্রী 

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের পর্যাপ্ত মজুত আছে। দাম বাড়ালে কোন ক্রমেই সহ্য করব না, প্রশ্রয় দেবো না। এ বিষয়ে স্বরাষ্ট্র, বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকে চিঠি দেয়া হয়েছে। কেউ অহেতুক দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠকের শুরুতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

তিনি বলেন, চালের দাম বৃদ্ধির কোনো কারণ নেই। কারণ, আমাদের চালের কোন ঘাটতি নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে। চাল আমদানির দরকার নেই, আমরা চাল রফতানির জন্য প্রস্তুত আছি। তাই দাম বৃদ্ধির কোন কারণ নেই। আগামী ১০ দিন পরিবহন ধর্মঘট থাকলেও চালের বাজারে প্রভাব পড়বে না বলেও জানান তিনি। ধানের দাম যেহেতু কম, চালের দামও কম হবে উল্লেখ করে তিনি বলেন, মধ্যস্বত্বভোগীরা সুবিধা নেবে সেটা চলবে না। সরকারি রেটে ধান কেনার কথা মণ প্রতি ১ হাজার ৪০ টাকায়। সেই রেসিওতে হলে চালের বাজার থাকতে হবে ৪০ টাকা, লাভসহ ৪২ টাকা হতে পারে কিন্তু ধানের দাম ১ হাজার ৪০ টাকায় কিনছেন না ব্যবসায়ীরা, তারা কৃষকের ন্যায্য মূল্য দেবেন না, চালের দাম বাড়াবেন তা হবে না। বর্তমানে ১১ লাখ ১২ হাজার মেট্রিক টন সরকারি গুদামে চাল মজুদ আছে জানিয়ে মন্ত্রী বলেন, চালের দাম মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম খুলেছি। এছাড়া ভোক্তা অধিকার আইনের মধ্য দিয়ে যা করা দরকার তা করা হবে।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category