মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

হংকংয়ে গণতন্ত্রপন্থিদের ভূমিধস জয়

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক ॥

রবিবার অনুষ্ঠিত হওয়া হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ভূমিধস পেয়েছে গনতন্ত্রপন্থিরা। নির্বাচনে ৪৫২টি পদের মধ্যে ৩৮৮টি পদে বিজয়ী হয়েছেন গণতন্ত্রপন্থি প্রার্থীরা। অন্যদিকে, বেইজিংপন্থিরা পেয়েছেন মাত্র ৬৪টি ভোট। এই ফলকে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের পক্ষে বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

অপরদিকে হংকংয়ের স্থানীয় নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পড়েছে এই নির্বাচনে। চার লাখ নতুন ভোটারসহ এবার ভোট দিতে নিবন্ধন করেছিলেন ৪১ লাখ মানুষ। এর মধ্যে ভোট দিয়েছেন ২৯ লাখ ৪০ হাজারেও বেশি মানুষ অর্থাৎ ৭১ শতাংশ ভোটার। ডিস্ট্রিক্ট কাউন্সিলের ৪৫২টি পদের জন্য লড়েন ১১০৪ জন প্রার্থী।

বেইজিংপন্থি আইন প্রণেতা জুনিয়াস হো তার আসনে পরাজিত হয়েছেন। পরাজয়ের পর তিনি বলেছেন, স্বর্গ আর পৃথিবী ওলট-পালট হয়ে গেছে। সোমবার হংকং বিষয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, হংকং চীনের একটি অংশ। সেখানে কী ঘটছে সেটি কোনো ব্যাপার নয়।

নির্বাচনটি হংকং সরকারের জন্য এক ধরনের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল। পাঁচ মাস ধরে চলমান বিক্ষোভ, সহিংসতা ও সংঘর্ষে ‘নিশ্চুপ জনতা’ ভোটের মাধ্যমে সরকারকে সমর্থন জানাবে, এমনটিই প্রত্যাশা ছিল সরকার ও বেইজিংপন্থিদের। কিন্তু এর বিপরীত ফলাফল চোখে পড়েছে। কাউন্সিলের অনেক পদ হারিয়ে ফেলেছেন গুরুত্বপূর্ণ বেইজিংপন্থি প্রার্থীরা।

প্রধান নির্বাহী নির্বাচনের জন্য যে কমিটি গঠন করা হবে, তাতে ১১৭ জন কাউন্সিলর থাকবেন। তাই, সত্যিকার অর্থে কাউন্সিলররা কম ক্ষমতাধর হলেও এ নির্বাচনের ফলাফলে বেশ তাৎপর্যপূর্ণ। এই নির্বাচনের ফল হংকংয়ের বেইজিংপন্থি সরকারকেও ব্যাপক চাপের মধ্যে ফেলবে তা বলার অপেক্ষা রাখে না।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category