মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

৮ ডিসেম্বর যোগদান করবেন সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি ॥

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গত চার মাসে দুই হাজার ডাক্তারকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। তারা বিভিন্ন মেডিকেল কলেজে পড়াশোনার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করবেন। আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার জেলা-উপজেলার বিভিন্ন হাসপাতালে যোগদান করবেন। এতে হাসপাতালগুলোতে আর ডাক্তার সংকট থাকবে না।

শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের সেবার জন্য ডাক্তারদের চাকরি দেয়া হয়েছে। নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন, আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগে ১৫ তলাবিশিষ্ট আটটি নতুন হাসপাতাল নির্মাণ করা হবে। এ হাসপাতালের প্রথম ছয় তলায় ক্যান্সার চিকিৎসা করা হবে এবং এরপরে কিডনির অনুমোদন দেয়া হবে। কারণ কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য ঢাকায় যেতে হয়। ডায়ালাইসিস করতে গিয়ে অনেক সময় গরিব মানুষ নিঃস্ব হয়ে যায় এবং অনেকে মৃত্যুবরণ করেন। এ কারণে প্রতিটি জেলায় ১০ বেডের কিডনি হাসপাতাল নির্মাণ করা হবে।

পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাদিরা আক্তার, হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category