মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯

পঞ্চগড়: রাজধানী ঢাকা থেকে প্রায় ৫০০ কিলোমিটার উত্তরে হিমালয়ের কোল ঘেঁষা জেলা পঞ্চগড়। সেকারণে দেশের অন্যান্য জেলার চেয়ে এখানে শীতের প্রকোপটা বেশি অনুভব হয়। গত কয়েক সপ্তাহ ধরে এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৪ উঠানাম করলেও শনিবার (০৭ ডিসেম্বর) ৯ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে।

আবহাওয়া অফিস বলছে, প্রতিদিন এই জেলার তাপমাত্রা কমছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত ও কুয়াশা। গত বৃহস্পতিবার থেকে এ জেলায় বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা (১০ ডিগ্রি সে.)।

এদিকে শীতকে ঘিরে দরিদ্র-শীতার্ত মানুষদের যেন দুর্ভোগ পোহাতে না হয়, এজন্য জেলা পরিষদের পক্ষ থেকে আগাম শীতের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার দেশের মধ্যে আবারো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৫ ডিগ্রি সে.। এর আগে গত বৃহস্পতি-শুক্রবার (০৫-০৬ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সে. এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ও ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে এ তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে। বাড়বে ঠাণ্ডার তীব্রতা। কারণ বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু আসা বন্ধ করেছে বলে জানানএ কর্মকর্তা।

ডিসেম্বরে শেষে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে গত ডিসেম্বর শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছিল।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category