মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

রাজধানী নদ্দায় ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

রাজধানীর নদ্দা এলাকার একটি বহুতল আবাসিক ভবনে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে প্রায় সাত লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের অপারেটর জিয়াউর রহমান বলেন, রবিবার বিকাল চারটা ৪০ মিনিটে যমুনা ফিউচার পার্কের পেছনের একটি আট তলা ভবনের চার তলায় আগুন লাগে। খবর পেয়ে সেখানে আমাদের আটটি ইউনিট পাঠানো হয়। তারা প্রায় এক ঘণ্টার চেষ্টা করে পাঁচটা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আগুনে প্রায় সাত লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় এক কোটি টাকার মালামাল আগুনের হাত থেকে রক্ষা করা হয়েছে বলে জানান জিয়াউর রহমান।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category