মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

হাটহাজারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯

মাহমুদ আল আজাদ, হাটহাজারী(চট্টগ্রাম)প্রতিনিধি ॥

গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্মরণ করল শহীদ বুদ্ধিজীবীদের।
শনিবার (১৪ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। পুষ্পস্তবক অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ইউএনও রুহুল আমিন সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় তার সাথে ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, হাটহাজারী মডেল থানার ওসি মাসুদ আলম, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, নুরুল আহাসান লাবু সহ প্রমুখ। এর পর উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর মহান বিজয়ের মাত্র দুই দিন আগে ১৪ ডিসেম্বর দেশের কৃতী সন্তানদের বেছে বেছে ধরে নিয়ে হত্যা করে স্বাধীনতার শত্রুরা। যাতে এ জাতি স্বাধীন হলেও পরবর্তীতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। তাদের স্মরণে প্রতি বছর ১৪ ডিসেম্বর পালন করা হয় সারা দেশের ন্যায় হাটহাজারীতেও শহীদ বৃদ্ধিজীবী দিবস।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category