মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০২০ সালে যে ১০টি দক্ষতা তরুণদের থাকা চাই উত্তরায় শিশু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করোনাভাইরাসে মারা গেলেন আরও ৩৫ জন গত ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৯৬০ জনের দেহে উত্তরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন মোঃ সিদ্দিকুর রহমানের প্রতিনিধি তিতাসের লাইসেন্স নিয়ে কন্ট্রাক্টারীর আড়ালে সাগরের অবৈধ গ্যাস সংযোগ উত্তরা আল আশরাফ হাসপাতাল যেন সাক্ষাৎ মূত্যু কূপ ঢাকা ১৮ আসনে প্রার্থীতার দৌড়ে যারা এগিয়ে জুমার নামাজেই সাংবাদিক খোকন এর উপর কাউন্সিলর শামীম এর সন্ত্রাসী হামলা আজ ৫১ জনের প্রাণ কেড়ে করোনাভাইরাস ঈদে চলবে গণপরিবহন : ওবায়দুল কাদের উত্তরায় প্রতারকরা কোচিং সেন্টারের আড়ালে গড়ে তুলেছে অনুমোদনহীন হারবাল পন্যের এমএলএম ব্যবসা

ঢাকায় এলো  সোনার তরী, মঙ্গলবার আসছে অচিন পাখি

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক ॥

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘সোনার তরী’ ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করে। আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় আসবে ‘অচিন পাখি’ নামের আরেকটি ড্রিমলাইনার। এ দুটি উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮টি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন জানান, যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট এয়ারফিল্ড থেকে ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে ড্রিমলাইনারটি রওনা দেয়। সোনার তরী শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ওয়াটার স্যালুটের মাধ্যমে আকাশযানটিকে স্বাগত জানানো হয়।

এদিকে যাত্রা শুরুর আগে বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘সোনার তরী’কে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বোয়িং কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) এনামুল বারি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবিরুল ইয়াজদানী খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. মোশারফ হোসেন উড়োজাহাজটি গ্রহণ করেন। পরে বাংলাদেশ প্রতিনিধিদল ও বোয়িংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ‘সোনার তরী’র যাত্রার উদ্বোধন করেন।

বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে আসন সংখ্যা রয়েছে মোট ২৯৮টি। এর মধ্যে বিজনেস ক্লাস ৩০টি, প্রিমিয়াম ইকোনমি ক্লাস ২১টি এবং ২৪৭টি ইকোনমি ক্লাস।এ বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার কেনার ঘোষণা দেন। এর আগে বোয়িংয়ের কাছ থেকে অর্ডার দিয়ে আনা হয় ‘আকাশবীণা’, ‘হংসবলাকা’, ‘গাঙচিল’ ও ‘রাজহংস’ নামের চারটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার।

About The Author


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category